এবার ক্যামেরার পিছনে শ্রাবন্তী

এতদিন স্বামীর প্রযোজিত-পরিচালিত ছবিতে শুধুমাত্র নায়িকার ভূমিকাতেই দেখা গেছে তাঁকে। এবারে এক ধাপ এগিয়ে ক্যামেরার পিছনেও হাবিকে সাহায্য করবেন টলিউড নায়িকা শ্রাবন্তী।

স্রিম্প অ্যান্ড মাশরুম ক্রসোঁ পাফ

প্রেম সপ্তাহের দিন হলেও আজকের দিনটা একটু অন্যরকম। এই দিনটা শুধু প্রেমিক-প্রেমিকাদের দিন নয়। বলা যায় আজ শুধু ভালবাসার দিন। ভালবেসে কাছে টেনে নেওয়ার দিন। প্রেমের জন্য তো ভ্যালেন্টাইনস ডে রয়েছেই। আজকের দিনটা না হয় কাটান বিশেষ কোনও বন্ধু, মা বা ভাই-বোনের সঙ্গে। যারা সকলেই জীবনে কখনও না কখনও কঠিন সময় আপনাকে বুকে জরিয়ে ধরে অভয় দিয়েছেন। আজ তবে রিটার্ন গিফটের দিন।

নতুন প্রেমের টিপস

বেশ কয়েক দিনে ধরে একজনকে খুব ভাল লাগছে। কিন্তু কিছুতেই বুঝতে পারছেন না কী করবেন। আসলে আপনি খুব `কনফিউজড`। আপনার এই ভাললাগা অথচ কিছুটা কঠিন সময়ের জন্য থাকল কিছু টিপস--- ১) চোখের ভাষা বুঝুন----বেশ কয়েকদিন ধরে তো ওর দিকে দেখছেন, ভেবে দেখুন তো একবারও কি চোখের মাধ্যমে কোনও সংকেত আদানপ্রদান হয়েছে কি। যদি উত্তর হ্যাঁ হয় তাহলে বলব, এবার বোঝার চেষ্টা করুন ওই দুটো চোখ ঠিক কী বলতে চাইছে। উত্তরটা নেগেটিভ নাকি পজেটিভ সেটা মাথা দিয়ে, অঙ্ক দিয়ে ঠান্ডা মাথায় বিচার করুন। মনে রাখবেন ওই অঙ্কটা কিন্তু আপনার আগামি কটা দিনের জন্য হয়ত বা আজীবনের জন্য খুব গুরত্বপূর্ণ হতে চলেছে। আর তাই চোখের ভাষাটা শুধু নিজের পছন্দের মত করে মানে করবেন না, আর চোখের সংকেতকে ভাষায় পরিণত করার কঠিন কাজটা নিজেই করুন, প্লিজ বন্ধুদের সাহায্য নেবেন না। এতে বিভ্রান্তি বাড়বে।