প্রধানমন্ত্রীর মুখে নীতীশের প্রশংসা

বিজেপির সঙ্গে ১৭ বছরের জোট ভেঙে বেরিয়ে আসার ২৪ ঘণ্টার মধ্যেই জেডিইউ নেতা নীতীশ কুমারের প্রশংসা শোনা গেল প্রধানমন্ত্রীর মনমোহন সিংয়ের গলায়। নীতীশ কুমারকে ধর্মনিরপেক্ষ নেতা বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী। যারা কংগ্রেসের বন্ধু হয়, তারাই রাতারাতি ধর্মনিরপেক্ষ হয়ে যায়, কটাক্ষ বিজেপির।

কেন্দ্রীয় মন্ত্রিসভায় ১৪টি পদ খালি

মন্ত্রিসভায় রদবদল। প্রধানমন্ত্রীর ইঞ্জিতে ফের আশা আর আলোচনায় কংগ্রেসে রাজনীতি। বহু নেতা ইতিমধ্যেই ইউপিএ সরকারের মন্ত্রী সভায় স্থান পাওয়ার স্বপ্ন দেখতে শুরু করেছেন। না হয় তা কয়েক মাসের জন্যই স্থায়ী হল।

ভারত-পাক সম্পর্কে আশার আলো দেখছেন মনমোহন

নওয়াজ শরিফ পাকিস্তানের মসনদে বসার পর ভারত-পাক সম্পর্ককে আরও বন্ধুত্বপূর্ণ করায় আশাবাদী প্রধানমন্ত্রী মনমোহন সিং। শান্তিপূর্ণ পক্রিয়ার সমস্ত সমস্যা নিরসনের পক্ষেই সায় দিয়েছেন মনমোহন সিং।

সোনিয়ার সঙ্গে কোনও মতপার্থক্য নেই, জল্পনা খণ্ডালেন মনমোহন

রাজনৈতিক সমালোচকদের জল্পনায় ছাই দিলেন প্রধানমন্ত্রী মনমোহন সিং নিজে। দিল্লির রাজনীতি সম্প্রতি যে দোলাচল শুরু হয়েছে, তাতে নাকি ধাক্কা লেগেছে সোনিয়া-মনমোহনের সম্পর্কে। এই ধরনের সম্ভাবনা কার্যত উড়িয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। সমস্ত রকম রাজনৈতিক সংকট মোকাবিলায় তাঁরা একসঙ্গেই কাজ করছেন বলে জানয়েছেন মনমোহন সিং।

ইউপিএর বর্ষপুর্তিতে বিজেপির `উপহার` সমালোচনা

দ্বিতীয় ইউপিএর চতুর্থ বর্ষপুর্তিতে মনমোহন সরকারের সমালোচনার সুর সপ্তমে তুলল ভারতীয় জনতা পার্টি। ইউপিএর নেতৃত্বে ভাঙন ধরেছে বলে মন্তব্য করলেন লোকসভার বিরোধী দলনেত্রী সুষমা স্বরাজ। প্রধনামন্ত্রীর নাম করে ক্ষোভ উগড়ে দিয়েছেন সুষমা, "মনোমোহন সিং প্রধানমন্ত্রী হতে পারেন, কিন্তু তিনি দেশের নেতা নন।" তিনি আরও বলেন, "সমস্যার সময় শরিকরা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন ঠিকই, কিন্তু তাঁদের সোনিয়া গান্ধীর মুখাপেক্ষি থাকতে হয়।"

২২ তারিখ ইউপিএর ফল ঘোষণা

নির্বাচনের আগে দ্বিতীয় ইউপিএ সরকারের শেষ রিপোর্ট কার্ড পেশ করতে চলেছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। খুচরো ব্যবসায় বিদেশি বিনিয়োগে ছাড়পত্র দেওয়াকে ফলাও করে তুলে ধরবে কংগ্রেস। লোকসভা নির্বাচনের যখন আর এক বছরও বাকি নেই, তখন কার্যত দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া সরকারের পক্ষে এফডিআই ইস্যুকে বড় করে তুলে ধরাই বাঞ্ছনীয়। এমনই মত রাজনৈতিক বিশ্লেষকদের।

আজ মনোনয়ন জমা দিচ্ছেন প্রধানমন্ত্রী

অসম বিধানসভা কেন্দ্র থেকে ফের নির্বাচিত হওয়ার লক্ষ্যে মনোনয়ন জমা দিতে চলেছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। ১৯৯১ সালে রাজনীতিতে পা রাখার পর থেকে এই রাজ্য থেকেই প্রতিনিধিত্ব করছেন সিং।

বেআইনি চিটফান্ড নিয়ে সরব প্রধানমন্ত্রী

পশ্চিমবঙ্গের সারদা কেলেঙ্কারি নিরিখে দেশজুড়ে বেড়ে চলা বেআইনি চিটফান্ডের কার্যকলাপ বন্ধ করার কথা বললেন খোদ প্রধানমনন্ত্রী মনমোহন সিং। শনিবার রাষ্ট্রপতি ভবনে সাংবাদিকদের তিনি বলেন, "স্বীকৃতি হীন বহু সংস্থা চড়া সুদ দেওয়ার লোভ দেখিয়ে বহু টাকা তুলছে।`` এগুলি অবিলম্বে বন্ধ হওয়া দরকার বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

মহিলাদের নিরাপত্তায় নজর দেওয়া প্রয়োজন, মানলেন প্রধানমন্ত্রী

দিল্লির পাঁচ বছরের মেয়ের ধর্ষণের প্রতিবাদে দিল্লি আজও উত্তাল। আর সে দিনই গভীর উদ্বেগ প্রকাশ করে, মহিলাদের নিরাপত্তা উন্নয়নের প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। নাগরিক সেবা দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী এ দিন বলেন, "আমাদের দেশে মহিলাদের সুরক্ষা ও নিরাপত্তা নিঃসন্দেহে উদ্বেগের বিষয়।" এই ক্ষেত্রে বিশেষ নজর দেওয়ার প্রয়োজন রয়েছে বলেও মনে করেন তিনি।