বেলদায় মুখ্যমন্ত্রীর মুখে প্রতিশ্রুতি আর আত্মপ্রশংসা

আজ পশ্চিম মেদিনীপুরের বেলদায় জঙ্গলমহল সফরে ফের একবার কল্পতরু হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। উজাড় করে দিলেন তাঁর প্রতিশ্রুতির ঝুলি। সঙ্গে নিয়মমাফিক আক্রমণ হানলেন পূর্বতন বামসরকারের প্রতি। দিলেন তাঁর সরকারের সাফল্যের খতিয়ানও।

২৬ জানুয়ারি উদ্বোধন কলকাতা বইমেলা

ছাব্বিশ জানুয়ারি আনুষ্ঠানিক উদ্বোধন হতে চলেছে ৩৭ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার। মেলা চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। সাধারণ মানুষের জন্য বইমেলার দরজা ৩০ জানুয়ারি থেকে পুরোপুরি খোলা হলেও ২৭ তারিখ থেকেই মানুষ ঢুকতে পারবেন মেলায়। মেলার উদ্বোধন করবেন বাংলাদেশের সাহিত্যিক আনিসুরজ্জামান। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ও।

মুখ্যমন্ত্রীর অনুদানকে স্বাগত কলকাতার তিন প্রধান ক্লাবের

মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের এক কোটি টাকা অনুদানকে স্বাগত জানাচ্ছেন কলকাতার তিন প্রধানের কর্তারা।ক্লাবগুলোর সাহায্যে খোদ রাজ্য সরকারের এগিয়ে আসাকে অভিনব উদ্যোগ হিসাবেই দেখছেন তারা।