বৃষ্টিতে উত্তর ভারতে মৃত ৮১, আটকে বাংলার ১৭০০

প্রবল বৃষ্টিতে মঙ্গলবার উত্তর ভারতে আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮১। প্রায় ৭৩ হাজার তীর্থযাত্রী আটকে পড়েছেন উত্তরাখণ্ডে। যার মধ্যে এ রাজ্যের ১৭০০ মানুষ রয়েছেন। উত্তরাখণ্ডের ধস ও বন্যা বিধ্যস্ত এলাকায় উদ্ধারকার্য শুরু হয়েছে। ইতিমধ্যেই গঙ্গার জল বিপদসীমা ছাড়িয়েছে।

মমতার পাড়ায় `নিষিদ্ধ` বুদ্ধ

এবার হাজরা মোড়ে বুদ্ধদেব ভট্টাচার্যের জনসভার অনুমতি দিল না পুলিস। আগামী ২৫ মে হাজরায় জনসভা করার কথা প্রাক্তন মুখ্যমন্ত্রীর। কলকাতা জেলা বামফ্রন্টের পক্ষ থেকে ভবানীপুর থানায়, ডিসি সাউথ এবং যুগ্ম পুলিস কমিশনারকে সভার অনুমতি চেয়ে চিঠি পাঠানো হয়।

আইনি লড়াইয়ের সেকেন্ড ইনিংস খেলতে প্রস্তুত দু`পক্ষই

হাইকোর্টের পর পঞ্চায়েত লড়াই এবার ডিভিশন বেঞ্চে। আগামিকালই হাইকোর্টের রায়ের ওপর স্থগিতাদেশ চেয়ে ডিভিশন বেঞ্চে আবেদন জানাতে চলেছে রাজ্য সরকার। তার আগে আইনি লড়াইয়ের প্রস্তুতি চূড়ান্ত করতে আইনজীবীদের সঙ্গে আজ দফায় দফায় বৈঠক করল  সরকার ও কমিশন দুপক্ষই। পঞ্চায়েত মামলা নিয়ে শুক্রবার হাইকোর্টের রায়ের পরই ডিভিশন বেঞ্চে আবেদন করার সিদ্ধান্ত জানিয়ে দেন পঞ্চায়েত মন্ত্রী।  

চিটফান্ড কাণ্ডের পিছনে চক্রান্ত দেখছেন মুখ্যমন্ত্রী

সারদা কাণ্ডের পিছনে চক্রান্ত রয়েছে বলে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, মে মাসে পঞ্চায়েত ভোট হবে ধরে নিয়ে, সিপিআইএম এবং কংগ্রেসই এই কাণ্ড ঘটিয়েছে। পরিকল্পিত ভাবেই রাজ্যের বড় অংশের মানুষকে বিপদে ফেলা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

পুলিস মৃত্যুতে ক্ষুব্ধ শহর, মুখ্যমন্ত্রী ছুটি কাটাচ্ছেন দিঘায়

গার্ডেনরিচে দুষ্কৃতীর গুলিতে পুলিসের এসআইয়ের নিহত হওয়ার ঘটনায় এখনও মুখ খোলেননি রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল খেজুরির সভার পর এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর এড়িয়ে যান তিনি।