শিল্পনীতির খসড়া ঘোষণা করল রাজ্য

অবশেষে শিল্পনীতির খসড়া ঘোষণা করল রাজ্য সরকার। বণিক মহল ও সাধারণ মানুষের মতামতের জন্য আপাতত ওয়েব সাইটে প্রকাশ করা হল এই নীতি।

আজ পাহাড়ে মুখ্যমন্ত্রী

ফের পাহাড় সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বেলা একটা নাগাদ বিমানে রওনা দেবেন মুখ্যমন্ত্রী। তিনটে নাগাদ বাগডোগরা পৌঁছনোর কথা রয়েছে তাঁর।

মুখ্যমন্ত্রীর স্বপ্নের ল্যান্ড ব্যাঙ্ক এখনও বিশ বাঁও জলে

বুধবার শিল্পপতিদের সঙ্গে বৈঠকে ল্যান্ড ব্যাঙ্ক থেকে জমি পছন্দ করতে বলে দিয়েছেন মুখ্যমন্ত্রী। বাস্তবে অবশ্য, ল্যান্ড ব্যাঙ্ক তৈরি তো দূরের কথা, জমি চিহ্নিতই হয়নি বেশির ভাগ জেলায়। ল্যান্ড ম্যাপ তৈরির কাজ হয়েছে মাত্র ছটি জেলায়। আগামিকাল তা প্রকাশ করবে অর্থ দফতর।

বৈঠকের পরেও কাটল না জমিজট

রাজ্যের প্রথম সারির শিল্পপতিদের সঙ্গে বৈঠকের পরও বড় শিল্পের ক্ষেত্রে জমিজট কাটল না। বুধবার রাজ্যের প্রথম সারির শিল্পপতিদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, একলপ্তে এক বা দেড় হাজার একর জমি দেওয়া সম্ভব নয়। ফলে বড় বিনিয়োগের সম্ভবনা নিয়ে শিল্পমহলের হতাশা কাটল না। তবে একশ কিংবা দেড়শ একর জমি পেতে সমস্যা হবে না বলে বৈঠকে জানান মুখ্যমন্ত্রী। একইসঙ্গে তিনি জানিয়েছেন সরকারের আর্থিক অবস্থা ভাল না থাকায় শিল্পপতিদের বাড়তি ইনসেনটিভ দেওয়াও সম্ভব হবে না। রাজ্যের শিল্পসংক্রান্ত কোর কমিটির চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে।

রাজ্যে `পরিবর্তনের পরিবর্তন` চায় কংগ্রেস

কর্নাটকের জয়ে উজ্জীবিত প্রদেশ কংগ্রেস এবার সুর চড়াল মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। কংগ্রেসের বিকল্প হিসেবে যে `তৃতীয় ফ্রন্ট` গড়ার প্রয়াস তৃণমূল কংগ্রেস নেত্রী শুরু করেছিলেন, তা নিয়ে কটাক্ষ করেছেন মানস ভুঁইঞা।

প্রকল্প করে মানুষের আমানত সুরক্ষার ভাবনা মুখ্যমন্ত্রীর

সারদা চিটফান্ড কেলেঙ্কারিতে নাস্তানাবুদ সরকার। মোকাবিলা করতে রাজ্যের অধীনে নয়া আর্থিক স্কিম ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। কিন্তু সত্যিই কি এমন স্কিম চালানো রাজ্য সরকারের পক্ষে সম্ভব? 

শিল্পের দায়িত্ব নিজের কাঁধেই নিলেন মুখ্যমন্ত্রী

রাজ্যের শিল্পসংক্রান্ত কোর কমিটির ভার নিজের হাতে নিয়েই আগামিকাল শিল্পপতিদের সঙ্গে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী। কিন্তু বৈঠকে সরকারের তরফে কী বলা হবে, তা ঠিক করতে হিমসিম খাচ্ছেন আমলারা। এরমধ্যেই শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় অভিযোগ করেছেন, তিনি কোর কমিটির প্রধান থাকার সময় অনেক মন্ত্রীই বৈঠকে আসতেন না।

চিটফান্ড তদন্তে সিবিআইই বিকল্প, শাস্তির দাবি বুদ্ধদেবের

চিটফান্ড কেলেঙ্কারিকে রাজ্যের `বৃহত্তম বিপদ` মন্তব্য করে সিবিআই তদন্তের পক্ষেই জোরাল সওয়াল করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। রবিবার উত্তর ২৪ পরগনার শ্যামনগরের জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বুদ্ধবাবু বলেন, "চিটফান্ড কেলেঙ্কারিতে সিবিআই ছাড়া কোনও বিকল্প নেই। তদন্ত করে দোষীদের শাস্তি দিতেই হবে।" গরীব মানুষের টাকা ফেরত দেওয়ার আশ্বাস দিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।

দলীয় কর্মীদের পঞ্চায়েত বার্তা মমতার

শীঘ্রই পঞ্চায়েত নির্বাচন হচ্ছে একথা মাথায় রেখে দলের নেতা-কর্মীদের সংগঠন আরও জোরদার করার নির্দেশ দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত নির্বাচনকে যে কার্যত পাখির চোখ করেছে শাসক দল, এই বার্তাই শুক্রবার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের সভা থেকে স্পষ্ট করে দেন তিনি। গোষ্ঠীদ্বন্দ্ব থেকে দূরে থাকতে নেতা-কর্মীদের সতর্ক করে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো।