কোচবিহারে পথ দুর্ঘটনা, মৃত ১

বরযাত্রী বোঝাই মিনিবাস ও ট্রেনের সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ৫০ জন। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে কোচবিহারের বোকালি মাঠে। আহতদের কোচবিহার এমজেএন হাসপাতাল ও আলিপুরদুয়ার মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

মাথায় বন্দুক ঠেকিয়ে গণধর্ষণ কালনায়

মাথায় বন্দুক ঠকিয়ে গণধর্ষণের অভিযোগ। ঘটনাটি ঘটেছে কালনার বাধাগাছি গ্রাম। মুখ খুললেই গৃহবধুকে খুন করা হবে। এমনই হুমকি দেয় দুষ্কৃতীরা। অভিযুক্ত তিন জন। প্রথমটায় ভয়ে কাঁটা হয়ে থাকলেও পরে বাড়ির সকলকে গণধর্ষণের কথা জানান ওই মহিলা। তাঁকে কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্তদের খোঁজ চালচ্ছে পুলিস।

পাহাড়ে বনধের ডাক মোর্চার

গোর্খাল্যান্ডের দাবিতে ফের সুর চড়াল গোর্খা জনমুক্তি মোর্চা। পাহাড় স্তব্ধ করে দিতে আবারও বনধের ডাক।  মার্চের ১৪ , ১৫, ২১ ও ২২ তারিখ পাহাড়ের তিনটি মহকুমায় বনধ হবে বলে ঘোষণা করেছে গোর্খা জনমুক্তি মোর্চা।

অমানবিক পিতৃত্ব

অসুস্থ শিশুকে হাসপাতালে রেখে নিরুদ্দেশ হয়ে গেলেন বাবা। ঘটনাটি ঘটেছে হুগলীর আরামবাগ মহকুমা হাসপাতালে।

অটো দৌরাত্ম্যের শিকার বরুণ সাঁতরার বাড়িতে পরিবহণ মন্ত্রী

অটোচালকের ঘুষিতে আহত যাত্রী বরুণ সাঁতরার সঙ্গে দেখা করতে ঘোলায় তাঁর বাড়িতে গেলেন পরিবহনমন্ত্রী মদন মিত্র। সেখানে তিনি জানান, অভিযুক্ত অটোচালকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

স্বাস্থ্য ব্যবস্থার বেহাল রূপ

বিসি রায় ও বর্ধমান মেডিক্যাল কলেজে একের পর এক শিশুমৃত্যু। মুর্শিদাবাদের লালবাগ মহকুমা হাসপাতালে প্রসূতির চিকিত্‍‍সায় বেনজির গাফিলতির ঘটনা, শিশু ও প্রসূতিদের চিকিত্‍‍সা পরিষেবার কঙ্কালসার ছবিকে আরও স্পষ্ট করেছে। কিন্তু কী পরিস্থিতি শহরের মেডিক্যাল কলেজগুলির অন্দরমহলে? কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও এনআরএস।