মহাকরণ অভিযানে ডিওয়াইএফআই

রাজ্যজুড়ে বেকারদের কাজের দাবিতে আজ মহাকরণ অভিযান করছে ডিওয়াইএফআই সহ আটটি বাম যুব সংগঠন। বেলা আড়াইটে নাগাদ কলেজ স্ট্রিট থেকে তাদের মিছিল শুরু হয়। মিছিল যাবে মহাকরণের উদ্দেশে।

বেকারদের দাবি নিয়ে মহাকরণ অভিযানে বাম যুব সংগঠন

বেকারদের চাকরির দাবি নিয়ে ২৫ এপ্রিল মহাকরণ অভিযান করবে ৮টি বাম যুব সংগঠন। একইসঙ্গে পুলিস হেফাজতে সুদীপ্ত গুপ্তর মৃত্যুর বিচারবিভাগীয় তদন্তেরও দাবি তুলবেন তাঁরা। ২ এপ্রিল বামপন্থী ছাত্র সংগঠনগুলির আইন অমান্য আন্দোলনের পর এবার পথে নামছে ৮টি বাম যুব সংগঠন। কলেজ স্ট্রীট থেকে মিছিল করে মহাকরণে গিয়ে মুখ্যমন্ত্রীর হাতে নিজেদের দাবিসনদ তুলে দিতে চান তাঁরা।

কাল কংগ্রেসের মহাকরণ অভিযান

কংগ্রেসের মহাকরণ অভিযানকে কেন্দ্র করে ক্রমশ চড়ছে উত্তেজনার পারদ। বুধবারই উত্তরবঙ্গ থেকে কয়েকহাজার কংগ্রেস কর্মী এসে পৌঁছেছেন কলকাতায়। কংগ্রেসের টার্গেট, ৫০ হাজার কর্মী নিয়ে মহাকরণের পথে হাঁটবেন তাঁরা। যদি বাধা দেওয়ার চেষ্টা হয় তাহলে পরিস্থিতির জন্য যে দায়ী থাকবে রাজ্য সরকার সেই হুমকিও কংগ্রেসের গলায়।

১০ জানুয়ারি মহাকরণ অভিযানের ডাক কংগ্রেসের

লালগড়, তেহট্টের পর এবার `মহাকরণ চলো`র ডাক দিল কংগ্রেস। পুলিসের গুলিচালানো ও রাজ্য সরকারের চরম ব্যর্থতার প্রতিবাদে, আগামী ১০ জানুয়ারি কংগ্রেসের মহাকরণ অভিযান। তেহট্টে পুলিসের গুলি চালানোর ঘটনায়, ফের সিবিআই তদন্তের দাবিতে সরব হয়েছেন দীপা দাশমুন্সি-প্রদীপ ভট্টাচার্যরা।