ধর্মঘটের বিরোধিতায় অমিত মিত্র

কুড়ি একুশ তারিখের ধর্মঘটের বিরুদ্ধে এবার সরব হলেন অর্থমন্ত্রী অমিত মিত্র। মহাজাতি সদনে ব্যবসায়ীদের একটি সভায় যোগ দিয়ে তিনি ধর্মঘট ব্যর্থ করার আহ্বান জানান। রাজ্যের সমস্ত ব্যবসায়ীকে ধর্মঘটের সময় দোকান খোলা রাখতে অনুরোধ জানিয়েছেন তিনি।

পরিবর্তনে মহাজাতি সদন

মহাজাতি সদনেও এবার পরিবর্তনের হাওয়া। কলকাতার ঐতিহ্যবাহী এই ভবনে এবার আধুনিক বিনোদন কেন্দ্র গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সদনের অছি পরিষদের এই সিদ্ধান্ত ইতিমধ্যেই সরকারের কাছে পাঠানো হয়েছে। অছি পরিষদের সিদ্ধান্ত অনুমোদনও করেছে রাজ্য সরকার। উল্লেখ্য পরিষদের চেয়ারম্যান হলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।