বরফ গলাতে মহাশ্বেতার বাড়িতে মমতা
মহাশ্বেতা দেবীর বাড়িতে গিয়ে লেখিকাকে জন্মদিনের আগাম শুভেচ্ছা জানিয়ে এলেন মুখ্যমন্ত্রী। দীর্ঘ সাড়ে ন মাস পরে প্রবীণ লেখিকার বাড়িতে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুজনের বাড়তে থাকা দূরত্বের পরিপ্রেক্ষিতে নিঃসন্দেহে তাত্পর্যপূর্ণ শনিবার সন্ধ্যার আচমকা সফর।