মহিলাদের নিরাপত্তায় নজর দেওয়া প্রয়োজন, মানলেন প্রধানমন্ত্রী

দিল্লির পাঁচ বছরের মেয়ের ধর্ষণের প্রতিবাদে দিল্লি আজও উত্তাল। আর সে দিনই গভীর উদ্বেগ প্রকাশ করে, মহিলাদের নিরাপত্তা উন্নয়নের প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। নাগরিক সেবা দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী এ দিন বলেন, "আমাদের দেশে মহিলাদের সুরক্ষা ও নিরাপত্তা নিঃসন্দেহে উদ্বেগের বিষয়।" এই ক্ষেত্রে বিশেষ নজর দেওয়ার প্রয়োজন রয়েছে বলেও মনে করেন তিনি।

তরুণ প্রজন্মই রাস্তা দেখিয়েছে, মত ভার্মা কমিটির

মহিলাদের ওপর নিগ্রহের ঘটনায় দেশের বর্তমান আইনেই ব্যবস্থা নেওয়া সম্ভব বলে জানাল ভার্মা কমিটি। তবে তারজন্য আইনের শাসনের পাশাপাশি দ্রুত বিচার জরুরি বলে জানান কমিটির প্রধান বিচারপতি জে এস ভার্মা। আজই দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে রিপোর্ট জমা দেয় বিচারপতি ভার্মা নেতৃত্বে তৈরি ওই কমিটি।