তৃণমূল ছাড়তে মাওবাদী হুমকি কৃষিমন্ত্রীকে

তৃণমূল না ছাড়লে সপরিবারে খুনের হুমকি। কৃষিমন্ত্রী মলয় ঘটককে হুমকি চিঠি দিল মাওবাদীরা। ইতিমধ্যেই ঘটনাটি পুলিসকে জানিয়েছেন কৃষিমন্ত্রী। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন আসানসোল-দুর্গাপুর পুলিস কমিশনারেটের কমিশনার অজয় নন্দা। 

আজও মাওবাদী ভয়ে কাঁটা বাঁকুড়ার বাগডুবি

কেটে গেছে চার বছর। কিন্তু এখনও মাওবাদী সন্ত্রাসের চাদর গা থেকে সরাতে পারেনি বাঁকুড়ার বাগডুবি গ্রাম। পরিত্যক্ত জনবসতিহীন গ্রামের আনাচে কানাচে শুধুই সন্ত্রাসের ছবি।

কলকাতা থেকে গ্রেফতার দুই মাওবাদী

কলকাতা থেকে দুই মাওবাদীকে গ্রেফতারের ঘটনায় আদালতের তীব্র ভর্তসনার মুখে পড়ল কলকাতা পুলিসের স্পেশাল টাস্ক ফোর্স। শুক্রবার আলিপুর সিএমএম আদালতে তোলা হয় ধৃত মাওবাদী নেতা কিশোর ওরফে সব্যসাচী গোস্বামী এবং কলকাতা সিটি কমিটির সদস্য জাকির হোসেনকে। ধৃত কিশোর ওরফে সব্যসাচী গোস্বামী মাওবাদী রাজ্য কমিটির সদস্য। জাকিরকে পনেরো তারিখে গ্রেফতার করা হলেও তাঁকে শুক্রবার আদালতে পেশ করা হয়।

মাওবাদী বনধের শেষদিনে উড়ল রেললাইন

আটচল্লিশঘণ্টা বনধের শেষদিনে বিহারের রেললাইন ওড়াল মাওবাদীরা। লাতেহার জেলায় রেললাইনে বিস্ফোরণের জেরে আটকে পড়ে রাজধানীসহ বেশকিছু দূরপাল্লার ট্রেন। ঝাড়খণ্ডে রেললাইন থেকেও কৌটো বোমা উদ্ধার করেছে পুলিস। বোমাতঙ্কের জেরেও ব্যহত হয় ট্রেন চলাচল। রাঁচির কাছে গুমলায় হামলা চালিয়ে সরকারি ভবন উড়িয়ে দেয় মাওবাদীরা। চলে থানা লক্ষ্য করে গুলিও।

মাওবাদীদের টাকা ডিপোজিট করা আছে, দাবি জেলা শাসকের

চেক নয়, চেকের ফটোকপি। বিনপুরের সভায় দাঁড়িয়ে ঝাড়গ্রামের নটি শহিদ পরিবারের হাতে চেকের ফটোকপিই তুলে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। চেকের বদলে ফটোকপি পেয়ে বিভ্রান্ত হয়ে পড়েন চেক প্রাপকরা। প্রশাসন থেকে ব্যাঙ্ক, নানা মহলে ঘুরেও উপযুক্ত জবাব পাননি। ২৪ ঘণ্টার খবর সম্প্রচারিত হওয়ার পর অবশ্য বিভ্রান্তি দূর হল। কিন্তু উত্তর মেলেনি বহু প্রশ্নেরই।

ভারতের মাওবাদী আন্দোলনে প্রত্যক্ষ মদত দিচ্ছে পাকিস্তান

ভারতে মাওবাদী আন্দোলনের সঙ্গেও এবার সরাসরি জড়িয়ে গেল পাকিস্তানের নাম। ঝাড়খণ্ডের লাতেহার জেলায় যৌথবাহিনী-মাওবাদী সংঘর্ষের পর সামনে উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য। মাওবাদীদের আস্তানা থেকে উদ্ধার গ্রেনেড এবং অস্ত্রশস্ত্রের অধিকাংশই পাকিস্তানে তৈরি। এমনটাই দাবি রাজ্য পুলিস প্রশাসনের। পাশাপাশি লাতেহারে হামলার পরে দুই মাওবাদী শীর্ষনেতাকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে।

সেলুলয়েডে জঙ্গলমহল

জঙ্গলমহল নিয়ে ছবি বানাতে চলেছেন পরিচালক সংঘমিত্রা চৌধুরী। ছবির নাম `ছায়া যুদ্ধ`। দীর্ঘকাল ধরে অশান্ত পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া ও বাঁকুড়ার বিস্তির্ণ এলাকার প্রেক্ষাপটে তৈরি হচ্ছে `ছায়া যুদ্ধ`।

শহরে আটক ২ মাওবাদী

মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে থেকে আটক হওয়া দুই মাওবাদীকে মহাকরণে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। শনিবার সকালে মুখ্যমন্ত্রির বাড়ির কাছে সন্দেহজনক ভাবে ঘুরতে দেখায় ওই দু'জনে আটক করে পুলিস। ধৃতদের নাম সুখদেব মাহাত ও চিন্টু মাহাত। আর্থিক পুনর্বাসনের দাবিতে তাঁরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছিল বলে খবর।

'এখনও তুমি প্রতিবাদ করো?'

মুখ্যমন্ত্রীর সভায় দাঁড়িয়ে মুখ খোলার শাস্তি হিসেবে মাওবাদী আখ্যা পেয়েছিলেন শিলাদিত্য চৌধুরী। প্রতিবাদ উঠেছিল বিভিন্ন মহল থেকে। এবারে প্রতিবাদ উঠে এল কবি শঙ্খ ঘোষের কবিতায়। কবিতায় শঙ্খ ঘোষ প্রশ্ন তুললেন, মানুষের যে কোনও প্রতিবাদকেই কি তবে মাওবাদী বলে চালাতে চাইছে সরকার?