পরীক্ষাবিধিকে বুড়ো আঙুল দেখিয়ে চলল মাইক তাণ্ডব

তিনদিন পরই শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। লাগু হয়েছে শব্দবিধিও। কিন্তু, তাতে কী? রীতিমতো মাইক লাগিয়ে হয়ে গেল সরকারি অনুষ্ঠান। আগাগোড়া মঞ্চে হাজির রইলেন বিধানসভার অধ্যক্ষ ও পরিবেশ মন্ত্রী সুদর্শন ঘোষ দস্তিদার। তারস্বরে বাজছে মাইক। মঞ্চে রাজ্যের মন্ত্রী ও বিধানসভার অধ্যক্ষ।  

মাধ্যমিকে প্রশ্নপত্র বিভ্রাট দ্বিতীয় দিনেও

মাধ্যমিকে প্রশ্নপত্রের বিভ্রাটের অভিযোগ উঠল আরও দুটি পরীক্ষাকেন্দ্রে।  বেলতলা গার্লস স্কুলের মতোই গতকাল নাকাল হতে হয়েছে ভবানীপুর আদর্শ হিন্দি হাইস্কুলের ছাত্রদের। ঘটনাটি ঘটেছে ন্যাশনাল হাইস্কুলে। প্রশ্নপত্র বিভ্রাটে নাকাল হতে হয়েছে আলিপুরদুয়ারের হিন্দি হাইস্কুল সেন্টারের পরীক্ষার্থীদেরও। ছাত্রছাত্রীরা সমস্যায় পড়েছে।  গোটা ঘটনার পর পেরিয়ে গেছে চব্বিশ ঘণ্টা। পর্ষদের কাছে এখনও স্পষ্ট নয় ঠিক কী ঘটেছে। ফলে ব্যবস্থা নেওয়া দূর অস্ত। 

মাধ্যমিকের প্রথম দিনেই গণটোকাটুকি জেলা জুড়ে

গতবছরের মতো এবারও মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই গণটোকাটুকি চলল উত্তর দিনাজপুরের জেলা জুড়ে। সব চেয়ে বেশি অভিযোগ এসেছে ইসলামপুর, চাকুলিয়া, করণদিঘি এলাকা থেকে। গণটোকাটুকি চলে চোপড়া ও গোয়ালপোখরেও। গ্রেফতার হয়েছে ৩৫ জন। অভিযোগ, ছিল না পর্যাপ্ত পুলিসি ব্যবস্থা। তাই নির্ভয়ে দেওয়াল বেয়ে উঠেই চলল টুকলির সাহায্য।

মাধ্যমিকের প্রথম দিনেই বিভ্রাট

ফের প্রশ্নপত্র বিভ্রাট মাধ্যমিকের প্রথম দিনেই । অভিযোগ, এক সিলেবাসের ছাত্রীদের দেওয়া হল অন্য সিলেবাসের প্রশ্নপত্র। ঘটনা রাসবিহারী এলাকার অন্ধ্র হাইস্কুলের। বেলতলা গার্লস স্কুলের সীট পড়েছিল এই স্কুলে। অভিযোগ, শুধুমাত্র দশম শ্রেনীর বিষয়ের ওপরেই যেসব ছাত্রীদের পরীক্ষা দেওয়ার কথা ছিল,  তাদের দেওয়া হয় দশম ও নবম শ্রেনীর পাঠ্য বিষয়ের ওপর তৈরি প্রশ্ন।

কাল শুরু মাধ্যমিক, চক্রান্তের আশঙ্কা খোদ শিক্ষামন্ত্রীর

মাধ্যমিক পরীক্ষার আগে চক্রান্ত আশঙ্কার কথা বললেন খোদ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আগামিকাল, সোমবার থেকে শুরু হতে চলেছে মাধ্যমিক। এত বড় পরীক্ষার আগে ব্রাত্য বসুর বিতর্কিত মন্তব্য, যা চলছে তাতে যা কিছু হতে পারে। সাংবাদিকদরা তখন তাঁকে প্রশ্ন করেন আপনি কি প্রশ্ন ফাঁস হওয়ার আশঙ্কা করছেন। ব্রাত্য বসু বলেন, বেকার ছেলেমেয়েদের চাকরির জন্য পরীক্ষা আটকাতে যদি আদালতে যাওয়া হয়, তাহলে মাধ্যমিকেও এমন হতেই পারে। তবে তিনি বলেন, সব রকম চক্রান্ত ঠেকাতে প্রশাসন তৈরি।