রাজকীয় প্রত্যাবর্তন নাদালের

এভাবেও ফিরে আসা যায়! আট মাসের চোট কাটিয়ে রাফায়েল নাদাল কোর্টে ফিরলেন রাজার মতই। ইন্ডিয়ান ওয়েলস টুর্নামেন্টের ফাইনালে আর্জেনটিনার দেল পোর্তেকে হারিয়ে দিলেন ৪-৬, ৬-৩, ৬-৪ সেটে। প্রথম সেট হাতছাড়া হওয়ার পর দ্বিতীয় সেটে ১-৩ পিছিয়ে থেকে দুর্দান্ত ভাবে খেলায় ফিরে আসেন রাফা। দ্বিতীয় সেটটি জিতে নেন ৬-৩-এ। অন্যদিকে মেয়েদের বিভাগে ফাইনালে ওজনিয়াকিকে কার্যত উড়িয়ে দিলেন মারিয়া শারাপোভা।

শেষ চারে উঠতে শারাপোভার দাপট, জকোভিচের হোঁচট

চলতি অস্ট্রেলিয়ান ওপেনে মারিয়া শারাপোভার ফর্মটাকে ঠিক কীভাবে ব্যাখা করা যাবে তা নিয়ে চিন্তায় পড়েছে বিশ্ব সংবাদমাধ্যম। মাত্র নটা গেম খুইয়ে সেমিফাইনালে উঠে নতুন রেকর্ড শারাপোভা এখন সবার আলোচনার কেন্দ্রবিন্দুতে। ১৯৯১ সালে মোনিকা সেলেসের ১২ গেম খুইয়ে সেমিফাইনালে ওঠার রেকর্ড ভাঙলেন রাশিয়ার এই টেনিস সুন্দরী।

একটা গেম খুইয়েই শেষ আটে শারাপোভা

মারিয়া শারাপোভাকে রোখা যাচ্ছে না। অস্ট্রেলিয়ান ওপেনে শারাপোভা যেরকম খেলছেন তা দেখে অনেকে বলতে শুরু করেছেন এরকম টেনিস শেষ কবে কে খেলেছেন সেটা মনে পড়ছে না। কোয়ার্টার ফাইনালে অবধি উঠতে রাশিয়ার এই টেনিস সুন্দরী হারিয়েছেন মাত্র পাঁচটি গেম! অথচ শেষ আটে ওঠার পথে মাশার প্রতিপক্ষের তালিকায় ছিল ভেনাস উইলিয়ামসের মত খেলোয়াড়।