সুদীপ্তর মৃত্যু, প্রতিবাদ মিছিলে পা মেলালেন ছাত্রযুব থেকে প্রবীণরা

সুদীপ্ত গুপ্তর মৃত্যুর প্রতিবাদে পথে নামলেন প্রবীণ নাগরিক থেকে ছাত্রযুব সকলেই। আজ গড়িয়া থেকে যাদবপুর পর্যন্ত এক মৌন প্রতিবাদ মিছিলে পা মেলান প্রবীণ নাগরিকরা। নেতাজিনগরে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় ছাত্রযুব সংগঠন।

রাজারহাটে সিপিআইএমের মিছিল

সুষ্ঠু পঞ্চায়েত নির্বাচন এবং এলাকায় শান্তি ফেরানোর দাবিতে আজ রাজারহাট নিউটাউনে সিপিআইএমের ডাকে প্রতিবাদ মিছিল শুরু হয়েছে। নেতৃত্বে রয়েছেন গৌতম দেব, অমিতাভ নন্দী, রেখা গোস্বামী, রবীন মণ্ডল সহ ওই জেলায় সিপিআইএমের শীর্ষনেতারা। নেতৃত্বের অভিযোগ, বিধানসভা ভোটের পর থেকে এলাকার ১২০ জন সিপিআইএম কর্মী ঘরছাড়া।

শাহবাগ সংহতির মিছিল আটকাল কলকাতা পুলিস

কলকাতায় শাহবাগ সংহতি মঞ্চের মিছিল আটকে দিল পুলিস। ঢাকায় শাহবাগ স্কোয়ারে চলা বাংলাদেশের তরুণ প্রজন্মের আন্দোলনের সমর্থনে আজ কলকাতায় মিছিলের ডাক দেয় শাহবাগ সংহতি মঞ্চ। লিটল ম্যাগাজিন, নাট্যকর্মী, শিল্পীরা এই মিছিলের ডাক দেন।

শাভেজ স্মরণে মৌন কলকাতা

ভেনেজুয়েলার প্রয়াত প্রেসিডেন্ট উগো শাভেজের স্মরণে মৌন মিছিল হল কলকাতায়। মৌন মিছিলের ডাক দেয় বামফ্রন্ট এবং বিভিন্ন বামপন্থী দল। বিকেলে লেনিন মূর্তি থেকে শুরু হয় মিছিল। মিছিলে ছিলেন রাজ্যের শীর্ষস্থানীয় বাম নেতৃত্ব। যোগ দেন অন্যান্য বাম দলের কর্মী সমর্থকেরাও।

বাঁকুড়ার মহামিছিলে পা মেলালেন হাজার-হাজার বাম সমর্থক

রবিবার বাঁকুড়ার তালডাংরায় মহামিছিল করল সিপিআইএম। পঞ্চায়েত নির্বাচনের আগে দলীয় কর্মীদের মনোবল চাঙ্গা করতেই এই মিছিলের আয়োজন বলে জানিয়েছেন সিপিআইএম নেতারা। বৃষ্টি ও ঠাণ্ডাকে উপেক্ষা করেই মিছিলে পা মেলালেন সিপিআইএমের নেতা-কর্মী-সমর্থক। শাসক দলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগে রবিবার বাঁকুড়ার তালডাংরায় জনসভা করার কথা ছিল সিপিআইএমের। প্রথমে এই সভার অনুমতি দিলেও পরে একেবারে শেষমুহুর্তে মাদ্রাসা বোর্ডের পরীক্ষার কারণে জনসভায় মাইক ব্যবহারের অনুমতি প্রত্যাহার করে নেয় প্রশাসন।    

মৌন মিছিলে শান্তির দাবিতে পথে বুদ্ধিজীবীরা

নীরব মিছিলে সামিল হল কলকাতা। ভাঙর থেকে দিনহাটা, রাজ্যে ক্রমবর্ধমান অশান্তি ও আইনশৃঙ্খলার অবনতির বিরুদ্ধে পথে নামলেন বুদ্ধিজীবীরা। সঙ্গে পা মেলালেন সাধারণ মানুষরাও। আজ বৃহস্পতিবার কলেজ স্কোয়্যার থেকে রানি রাসমণি অ্যাভেনিউ পর্যন্ত এই নীরবে মিছিলে ছিল প্রতিবাদের অঙ্গীকার। মিছিলে পা মেলালেন চন্দন সেন, উষা গাঙ্গুলী, অশোক মুখোপাধ্যায়,পবিত্র সরকার , স্বপ্নময় চক্রবর্তী , সম্বরণ বন্দ্যোপাধ্যায়রা সহ বিশিষ্টরা।

বিজেপি থাকায় সভামঞ্চে উঠল না কংগ্রেস

লোবার সভামঞ্চে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য উপস্থিত থাকায় মঞ্চেই উঠলেন না কংগ্রেস নেতারা। শমীক ভট্টাচার্য নেমে যাওয়ার পর মঞ্চে ওঠেন কংগ্রেস নেতা আব্দুল মান্নান, কনক দেবনাথ ও মালা রায়।

ডেঙ্গিতে মৃত্যুর মিছিল অব্যাহত

ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হল আরও দু জনের। বৃহস্পতিবার সকালে বহরমপুর সদর হাসপাতালে মারা যান মুদের বিবি নামে এক গৃহবধূ। শিয়ালদা ইএসআই হাসপাতালে মৃত্যু হয়েছে খিদিরপুরের ৭৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এক ব্যক্তির। এই নিয়ে রাজ্যে মোট ৩০ জনের মৃত্যু হল।

একইদিনে কংগ্রেস-তৃণমূলের পাল্টা মিছিলে উত্তপ্ত সিঙ্গুর

নতুন সরকার ক্ষমতায় আসার পর একবছর কেটে গেলেও সিঙ্গুর সমস্যার সমাধান এখনও বিশ বাঁও জলে। রাজ্য সরকারের তৈরি সিঙ্গুর জমি আইনকেও অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। এই অবস্থায় সিঙ্গুরে নতুন করে আন্দোলন শুরু করল শাসক দল।