এবার কানে প্রসেনজিত্‍

বাংলা ছবি ও টলিউড ইন্ডাস্ট্রির প্রচার বাড়াতে এবার কানস ফিল্ম ফেস্টিভ্যালে যাচ্ছেন প্রসেনজিত্‍। সেখানেই আগামী ছবি হনুমান.কম নিয়েও কথা বলবেন তিনি। কানস প্রসঙ্গে প্রসেনজিত্‍ জানালেন, "হ্যাঁ, আমি এই মে মাসে কানস যাচ্ছি। যদিও আমি আমার আগামী ছবি হনুমান.কম নিয়ে কথা বলব, ফেস্টিভ্যালে হনুমান.কম দেখানো হবে না।

সতেরো দিনে ৮ খুন বারাকপুরে

সতেরো দিনে আটটি খুন। এই পরিসংখ্যান কলকাতা লাগোয়া বারাকপুর কমিশনারেট এলাকায়। স্বাভাবিক ভাবেই প্রশ্নের মুখে আইনশৃঙ্খলা। নিরাপত্তা নিয়ে শঙ্কিত বাসিন্দারা। কমিশনারেট গড়ে কী লাভ হল, উঠছে সে প্রশ্ন। তালিকায় শীর্ষে দমদম থানা। সেই থানার আইসির অপসারণের দাবিও জোরদার হচ্ছে বাসিন্দাদের গলায়।

মুর্সি বিরোধী আগুন ছড়াচ্ছে মিশরে, সংঘর্ষে মৃত ৩০

প্রেসিডেন্ট মহম্মদ মুর্সির বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল মিশর। এরই মধ্যে, ফুটবল দাঙ্গায় দোষী সাব্যস্ত ২১ জনের প্রাণদণ্ডের আদেশকে কেন্দ্র করে গতকাল রণক্ষেত্রের চেহারা নেয় সৈয়দ বন্দর। নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে বন্দর শহরে কমপক্ষে ৩০ জনের মৃত্যু হয়েছে। আহত প্রায় ৩০০। রাজধানী কায়রোর তাহরির স্কোয়ারেও অব্যাহত পুলিসের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ।

ফুটবল মাঠের দাঙ্গাবাজদের মৃত্যুদণ্ড ঘিরে উত্তাল মিশর

বসন্ত বিপ্লবের সূচনার দিনে নতুন করে বিদ্রোহের সঙ্কল্প নিল মিশর। ঘটনাস্থল সেই তাহরির স্কোয়্যার। গত বছরের ফেব্রুয়ারি মাসে একটি ফুটবল ম্যাচকে ঘিরে ভয়াবহ দাঙ্গায় প্রাণ হারান ৭৪ জন। সেই দাঙ্গার মামলায় কায়রোর একটি আদালত শুক্রবার অভিযুক্ত ২১জনের মৃত্যুদণ্ডের আদেশ দেয়। ঘটনাচক্রে আদেশপ্রাপ্ত প্রত্যেকেই আল মাসরি নামক একটি ফুটবল দলের সমর্থক। মৃত্যুদণ্ডের খবর পাওয়া মাত্রই আল মাসরি দলের সমর্থকরা পথে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন।

ফের অশান্ত মিশর

বসন্ত বিপ্লবের সূচনার দিনে নতুন করে বিদ্রোহের সঙ্কল্প নিল মিশর। ঘটনাস্থল সেই তাহরির স্কোয়্যার। দেশ থেকে হোসনি মুবারকের একনায়কতন্দ্রের শিকড় উপড়ে ফেলতে, এক সময় এখান থেকেই শুরু হয়েছিল বিপ্লবের যাত্রা। আর গতকাল সেখান থেকেই মুর্সি মহম্মদের সরকারের বিরুদ্ধে আন্দোলন তীব্র করার শপথ নিলেন মিশরের সাধারণ মানুষ।

বিতর্কিত মার্কিন ছবির প্রতিবাদে উত্তেজনা ছড়াচ্ছে বিভিন্ন দেশে

মিশর, লিবিয়া, ইয়েমেন। আরব বসন্তের রেশ কাটতে না কাটতেই বিতর্কিত মার্কিন ছবির প্রতিবাদে ফের অশান্ত হয়ে উঠছে মধ্য প্রাচ্যের বেশ ক`টি দেশ। আজ প্রতিবাদে ইয়েমেনের রাজধানী সানার মার্কিন দূতাবাসে হামলা চালাল বিক্ষোভকারীরা। অন্যদিকে, মিশরের রাজধানী কায়রোতে তৃতীয় দিনে পড়ল ছবিটির প্রবাদে বিক্ষোভ প্রদর্শন।

মিশরে জয়ী মুসলিম ব্রাদারহুড

মিশরে রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হলেন মুসলিম ব্রাদারহুডের প্রার্থী মহম্মদ মুর্সি। হোসনি মুবারকের ঘনিষ্ঠ তথা প্রাক্তন প্রধানমন্ত্রী আহমেদ শফিককে হারিয়ে দিয়েছেন তিনি। তবে, জয়ের ব্যবধান খুবই সামান্য। মহম্মদ মুর্সি ৫১.৭ শতাংশ ভোট পেয়েছেন। আহমেদ শফিক পেয়েছেন ৪৮.২ শতাংশ ভোট।

প্রবল চাপের মুখে ক্ষমতা হস্তান্তরের সময়সীমা ঘোষণা করল মিশর

প্রবল আন্দোলনের মুখে পড়ে ক্ষমতা হস্তান্তরের সময়সীমা ঘোষণা করতে বাধ্য হল মিশরের সামরিক প্রশাসন। আগামী বছরের জুলাই মাসের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন শেষ হয়ে ক্ষমতা অসামরিক প্রশাসনের হাতে তুলে দেওয়া হবে। মঙ্গলবার একথা ঘোষণা করেছেন সামরিক কাউন্সিলের প্রধান হুসেইন তান্তাওয়াই।

ক্ষমতা হস্তান্তরের দাবি, ফের অশান্ত মিশর

সাধারণ নির্বাচনের পরে নতুন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবিতে ফের অশান্ত মিশর। রবিবারও তাহরির স্কোয়্যারে রায়ট পুলিসের সঙ্গে বিক্ষোভকারীদের দফায় দফায় সংঘর্ষ হয়। হিংসায় আহতের সংখ্যা এক হাজার ছাড়িয়ে। সোস্যাল নেটওয়ার্কিং সাইটের সাহায্যে বিক্ষোভকারীরা নিজের দাবি-দাওয়ার কথা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিচ্ছেন।