সারদা কাণ্ডে ক্ষোভ বাড়ছে তৃণমূলের অন্দরে

চিটফান্ড কেলঙ্কারি নিয়ে চাপের মুখে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এই অবস্থায় সারদার দুর্নীতি নিয়ে চাপানউতোর শুরু হয়ে গেল তৃণমূলের অন্দরেই। সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনে সাংসদ ভবনে বৈঠকে বসে তৃণমূলের সংসদীয় কমিটি। সেখানে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়ের সামনে ক্ষোভ উগড়ে দেন দলের অনেকে।

নজিরবিহীন জটিলতা, আইনি পথের সওয়ারি নির্বাচন কমিশন

পঞ্চায়েত ভোট নিয়ে আদালতে যাচ্ছে নির্বাচন কমিশন। সোম অথবা মঙ্গলবার আদালতে মামলা দায়ের করতে চলেছে কমিশন। সোমবারই রাজ্যের চিঠির জবাব দেবে কমিশন। এর আগে তৃণমূলের তরফ থেকে মুকুল রায়ের প্রচ্ছন্ন হুমকির পরেও আজ বিজ্ঞপ্তি জারি করেনি কমিশন। ফলে ২৬, ৩০ এপ্রিল ভোটের সম্ভাবনা কার্যত নেই। নির্বাচন অমিশনের নিয়ম অনুয়ায়ী ভোটের ২৮ থেকে ৩৫ দিন আগে বিজ্ঞপ্তি জারি করতে হয় কমিশনকে। নিয়ম মেনে ২৬ তারিখ ভোট করতে হলে আজই বিজ্ঞপ্তি জারির শেষ দিন ছিল। ফলে আজ কমিশন বিজ্ঞপ্তি জারি না করায় রাজ্য সরকারের ঘোষিত নির্ঘণ্ট মেনে ভোট করা কার্যত অসম্ভব। 

অজুহাত গরম! কমিশনের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ মুকুলের

পঞ্চায়েত নির্বাচনের জট আরও খানিকটা জটিল করে তুললেন তৃণমূলের সাধারণ সম্পাদক মুকুল রায়। ভোট বানচাল করে দিতে রাজ্য নির্বাচন কমিশন ষড়যন্ত্র চালচ্ছে বলে অভিযোগ করলেন মুকুল রায়। তিনি বলেন, "ভোট পিছিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে কমিশন। বিরোধীদের হার রুখতে চলছে ষড়যন্ত্র।"

ইউপিএ সরকার সংখ্যগরিষ্ঠতা হারিয়েছে, পদত্যাগের দাবি তৃণমূলের

ডিএমকের সমর্থন প্রত্যাহারের নিরিখে অবিলম্বে ইউপিএ সরকারের ইস্তফা দাবি করল একসময়ের ঘনিষ্ঠ শরিক তৃণমূল কংগ্রেস। শুক্রবার কলকাতায় সাংবাদিক বৈঠক করে দলের সাধারণ সম্পাদক মুকুল রায় বলেন, "ছ`মাস ধরে তৃণমূল বলে আসছে কেন্দ্রে সংখ্যালঘু সরকার চলছে।" কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার ক্ষমতায় থাকার নৈতিক অধিকার হারিয়েছে বলে মন্তব্য করেন মুকুল। জনস্বার্থ বিরোধী মূল্যবৃদ্ধি, পেট্রোল ও ডিজেলের দর চড়ানোর মতো সিদ্ধান্তে কেন্দ্রের বিরুদ্ধে জেহাদ জারি রাখার কথাও এদিন স্পষ্ট করে দিয়েছে দলের সাধারণ সম্পাদক।

কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তৃণমূলের

নির্বাচন কমিশন বনাম রাজ্য সরকার সংঘাত আরও চরমে। আজ ফের একবার পক্ষপাতিত্বের অভিযোগ এনে কমিশনের বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূলের সাধারণ সম্পাদক মুকুল রায়। তিনি বলেন, রাজ্য সরকারকে নির্বাচন কমিশন যে চিঠি পাঠিয়েছে তার খসরা তৈরি হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের দফতরে।

পঞ্চায়েতে সিপিআইএমের হার চায় না নির্বাচন কমিশন, অভিযোগ তৃণমূলের

পঞ্চায়েত ভোট নিয়ে রাজ্য সরকার ও নির্বাচন কমিশনের চাপানউতোর বেড়েই চলেছে। রবিবার তৃণমূল কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠকে করেন তৃণমূল নেতা মুকুল রায়। এদিন তিনি সাফ জানিয়ে দেন, `নির্বাচনের দিন ঘোষণা করবে রাজ্য সরকার`। আইনের ধারা মেনেই রাজ্য দিন ঘোষণা করবে বলে তিনি দাবি করেন।

বুদ্ধদেবের বিরুদ্ধে মামলা গ্রহণ হাইকোর্টে

প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বিরুদ্ধে তৃণমূল নেতা মুকুল রায়ের করা মানহানির মামলা গ্রহণ করল কলকাতা হাইকোর্ট। বিচারপতি মামলা গ্রহণের পর নির্দেশ দেন আগামি এক মাসের মধ্যে মামলার মূল সারাংশ যেন রাজ্যের দুটি বহুল প্রচারিত সংবাদমাধ্যমে প্রকাশ করা হয়।  

প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা মুকুলের

রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বিরুদ্ধে মানহানির মামলা করলেন তৃণমূল নেতা মুকুল রায়। মমতা বন্দ্যোপাধ্যায় `সত্‍`, একথা মানেন না তিনি। ২৪ ঘণ্টার স্টুডিওয় একান্ত সাক্ষাত্‍কারে এই মন্তব্য করেন বুদ্ধদেব ভট্টাচার্য। এই মন্তব্যের জন্য ক্ষমা না চাইলে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলার হুমকি দেয় তৃণমূলের আইনজীবী সেল।

হুমায়ুনকে মন্ত্রিত্বে বহাল থাকার নির্দেশ মুখ্যমন্ত্রীর

উপনির্বাচনে হেরেও মন্ত্রিত্বে আপাতত বহাল রইলেন হুমায়ুন কবীর। সেটাও আবার মুখ্যমন্ত্রীরই নির্দেশে। আজ মহাকরণে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে তিনি বলেন, "মুখ্যমন্ত্রী তাঁকে মন্ত্রী হিসেবে কাজ চালিয়ে যেতে বলেছেন।"