ভারী বৃষ্টিতে ভাঙল মুম্বইয়ের বহুতল

ভারী বৃষ্টিপাতের পর ভেঙে পড়ল মুম্বইয়ের মহিম এলাকার আলতাফ বহুতল। মহিম দরগার পাশে অবস্থিত এই পাঁচতলা বহুতলের নিচের তলায় ছিল মারুতীর শোরুম।

কলকাতার বৃষ্টিতে এক ঘণ্টা পিছলো ম্যাচ

মাঠের বাইরে যখন বিতর্কে বিদ্ধ আইপিএল, তখনও প্রকৃতিও আইপিএলকে ঘুরে দাঁড়াতে দিচ্ছে না। কলঙ্ক মোচনের ল়ডাইয়ে দ্রাবিড়-সচিন-পোলার্ডদের ম্যাচ বৃষ্টির জন্য সঠিক সময় শুরু হতে পারল না।

ওয়েবক্যামে স্বামীর চোখের সামনে আত্মঘাতী স্ত্রী

ওয়েবক্যামে নিজের স্ত্রীর আত্মহত্যা চাক্ষুষ করলেন স্বামী। মু্ম্বইয়ের ভিলে পার্লে নিজের বাড়িতে বসে স্বামীর সঙ্গে চ্যাট করছিলেন ২৭ বছরের স্ত্রী। বেশ কিছুদিন ধরেই পণ সংক্রান্ত বিষয়ে শ্বশুরবাড়ির চাপে অবসাদে ভুগছিলেন তিনি। শেষপর্যন্ত ওয়েবক্যামে স্বামীর চোখের সামনেই গলায় দড়ি দিলেন স্ত্রী।

হুইল চেয়ারে বসে আত্মসমর্পন কাজির

১৯৯৩ এর মুম্বই বিস্ফোরণ মামলায় নাটকীয় মোড়। অবশেষে আত্মসমর্পন করলেন অন্যতম অভিযুক্ত প্রধান জাবিউন্নিসা কাজি। গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার তিন দিন পর হুইল চেয়ারে বসে আত্মসমর্পন করলেন তিনি।

৯৩ মুম্বই বিস্ফোরণ: আত্মসমর্পণ করলেন না জাবিউন্নিসা কাজি

নির্ধারিত সময়ের মধ্যে আত্মসর্পন করতে ব্যার্থ হলেন `৯৩-র মুম্বই বিস্ফোরণের অন্যতম অভিযুক্ত জাবিউন্নিসা কাজি। শুক্রবারই কাজির বিরুদ্ধে জামিন অযোগ্য ওয়ারেন্ট জারি করে টাডা আদালত। আজ পর্যন্ত তাঁকে আত্মসমর্পণের সময় দেওয়া হয়েছিল। কিন্তু ধরা দেননি জাবিউন্নিসা।

খলনায়কের অপরাধ থেকে মুন্নাভাইয়ের জেল: সম্পূর্ণ ক্যালেন্ডার

শেষ পর্যন্ত জেলেই যেতে হল সঞ্জয় দত্তকে। শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী আজ মুম্বইয়ের দুপুরে মুম্বইয়ের বিশেষ টাডা আদালতে আত্মসমর্পণ করলেন সঞ্জয়। পড়ুন ঘটনাপ্রবাহ-

আইপিএল বাজি চড়ছে চরমে, নৃশংস খুন মায়ানগরীতে

আইপিএলের মরসুম। অগুন্তি টাকা ওড়ার বদনাম রয়েছে হালফিলের এই ক্রিকেট ঘরানায়। এবার আইপিএল বেটিংয়ের বলি হল এক কিশোর। বাজির হেরে যাওয়া টাকা ফেরৎ পেতে মুম্বইয়ের এক যুবক যেভাবে `মরিয়া` হয়ে উঠলেন, তা ব্যাখ্যায় `ডেসপারেট` শব্দটা নিতান্তই ছোট। এমবিএ ছাত্র। আইপিএল ম্যাচের ৩০ লক্ষ টাকার বাজি হেরে যাওয়ায় নিজের ১৩ বছরের ভাইকে অপহরণ করল সে। পুলিসে জানাজানি হতেই ঢেরা পড়ে যায় শহর জুড়ে। করুণ পরিণতি হয় কিশোরটির। নৃশংস ভাবে দাদার হাতেই খুন হতে হল আদিত্যকে।

স্মিথের ব্যাটিং দাপটে সচিনময় কলকাতা অস্তমিত

ঘরের মাঠে মুম্বইয়ের কাছে হার নাইটদের। বুধবারের ম্যাচে ৫ উইকেটে কলকাতা হারই বড় নয়, বৃষ্টি ভেজা মাঠে দুই প্রত্যাশায় জটে ছিল শহর। এক গম্ভীরদের জয় আর দ্বিতীয়টি সচিনের জন্মদিনে ভগবানের দুরন্ত ব্যটিং। কিন্তু কেউই কোনও আশা রাখাতে পারেননি।

জামিন পেলেন মুন্নাভাই

প্রযোজক শকিল নুরানির করা মামলায় জামিন পেলেন সঞ্জয় দত্ত। শকিল নুরানিকে শাসানোর জন্য তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল মুম্বইয়ের আন্ধেরি আদালত। সোমবার সঞ্জয় হাজিরা দিলে তাঁর জামিন মঞ্জুর করে আন্ধেরি আদালত।