মেসির বাঁ পায়ে ছেলের ট্যাটু

মেসির সেরা অস্ত্র হল তাঁর বাঁ পা। সেই বাঁ পায়ে তাঁর সদ্যজাতক ছেলে থিয়াগোর নাম ট্যাটু করালেন বর্ষসেরা এই ফুটবলার। বার্সেলোনা হোক কিংবা আর্জেন্টিনা। যেখানেই তিনি থাকুক, পরিবারকে ভীষণ মিস করেন লিওনেল মেসি। তাই পরিবারের সদস্যদের ছবি ট্যাটুর মাধ্যমে গায়ে এঁকে ঘুরে বেড়ান ফুটবলের জাদুকর। মায়ের মুখের ট্যাটু ইতিমধ্যেই কাঁধে  রয়েছে তাঁর। এবার ছেলের নাম ট্যাটু করালেন মেসি তাঁর প্রিয় অঙ্গটিতে।

রোনাল্ডোরা ফেভারিট, মেসিরা কিছুটা পিছিয়ে

আজ রাতে বছরের প্রথম এল ক্লাসিকো। রিয়ালের ঘরের মাঠে লড়াই দুই বিশ্বসেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আর মেসির মধ্যে। কোপা দেল রে-র মেগা সেমিফাইনালে এল ক্লাসিকো ঘিরে মাদ্রিদে ফুটবল উন্মাদনা তুঙ্গে। সেই ফুটবল উন্মাদনার উত্তাপ ছড়িয়ে পড়েছে গোটা ফুটবল বিশ্বে। এই ম্যাচের যাবতীয় আকর্ষণ মেসি আর রোনাল্ডোকে ঘিরেই। ফর্মের চূড়ায় আছেন দুই মহাতারকাই। ব্যালন ডি অরের লড়াই মেসির কাছে হারের পর থেকেই তেতে আছেন রোনাল্ডো।

গড়াপেটার কালো মেঘ মেসি-রোনাল্ডোদের লিগে

মেসি-রোনাল্ডো সমৃদ্ধ পৃথিবীর সেরা ফুটবল লিগে গড়াপেটার কালোছায়া! এবার লা লিগায় গড়াপেটার অভিযোগ তুললেন খোদ টুর্নামেন্ট কমিটির সহসভাপতি! টুর্নামেন্টের শীর্ষকর্তার এই অভিযোগে প্রশ্নের মুখে মেসি-রোনাল্ডোর মত তারকাখচিত লা লিগা।লা লিগা ফুটবল কমিটির সহসভাপতি জ্যাভিয়ের টেবাস অভিযোগ করেন,লা লিগার বেশ কিছু ম্যাচে গড়াপেটা হচ্ছে। বিক্রি হয়ে যাচ্ছে ম্যাচ।

মেসির ট্রিপল সেঞ্চুরি, বার্সার বড় জয়

গোলমেশিন লিওনেল মেসির দুরন্ত ফর্ম অব্যাহত। মাত্র পঁচিশ বছর বয়সেই তিনশো গোল করা হয়ে গেল আর্জেন্টিনীয় সুপারস্টারের । লা লিগায় রায়ো ভ্যালেকানোর বিরুদ্ধে জোড়া গোল করার সঙ্গে সঙ্গেই তিনশো গোল করার কৃতিত্ব অর্জন করেন বিশ্বফুটবলের সেরা এই তারকা। বার্সেলোনার হয়ে ২৭০ গোল আর আর্জেন্টিনার জাতীয় দলের জার্সি গায়ে ৩১ গোল রয়েছে মেসির।

মেসি গোল করে চলেছেন, আর্জেন্টিনা জিতে চলেছে

মেসি পারলেন,তাঁর দেশ আর্জেন্টিনাও পারল। তবু রয়ে গেল জয়ের ধরন নিয়ে প্রশ্ন। বিশ্বকাপের যোগ্যতানির্ধারকারী পর্বে জয়ের ধারা অব্যাহত থাকলে আর্জেন্টিনার ফুটবলে সেই ঝলক খুঁজে পাওয়া গেল না।চিলিকে ২-১ গোলে হারিয়ে লাতিন আমেরিকা পর্বে শীর্ষস্থান ধরে রাখলেন লিওনেল মেসিরা। বার্সেলোনার মতই এবার জাতীয় দলের জার্সি গায়েও নিয়মিত গোল করা শুরু করে দিলেন লিওনেল মেসি।

মেসি এখন দেশের জার্সিতেও ভয়ঙ্কর

ক্লাবের ফর্ম এবার দেশে জার্সিতেও বয়ে নিয়ে এলেন লিওনেল মেসি। আর মেসি ম্যাজিক ভর করে আর্জেন্টিনা ৩-০ গোলে উরুগুয়েকে হারাল । যে উরুগুয়ের কাছে হেরে দেশের মাটিতে গত বছর কোপা আমেরিকা থেকে আর্জেন্টিনাকে বিদায় নিতে হয়েছিল, তাদেরই হারিয়ে প্রাক বিশ্বকাপে নিজেদের অঞ্চলে শীর্ষে উঠে এলেন মেসিরা। ম্যাচের ৬৫ মিনিট অবধি ম্যাচ গোলশূন্য থাকার পর মেসি ঝড়ের শুরু। প্রথম গোলটা মেসি করেন একেবারে ছন্দের কায়দায়। অসাধারণ বোঝাপড়া, স্কিলের শীর্ষ উঠে দলকে ১-০ গোল এগিয়ে দেন আর্জেন্টিনার`ছোট মারাদোনা`।

মেসিদের উজ্জ্বলতার মাঝে ফিকে বায়ার্ন

মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে বড় দলগুলো বেশ ভালই খেলল। চেলসি থেকে বার্সেলোনা, ম্যানচেস্টার ইউনাটেড থেকে ভ্যালেন্সিয়া, সবাই জয় পেল।তবে বায়ার্ন মিুনিখ অপ্রত্যাশিতবাবে হেরে গেল। জার্মানির এই তারকা ঠাসা দল ১-৩ গোলে হারল বাতে বরিসোভার বিরুদ্ধে।

প্রত্যাবর্তনের জার্সিতে কাকা, মেসি, রুনি

কাকা, মেসি, রুনি, । বিশ্ব ফুটবলের তিন নাম একই দিনে প্রত্যাবর্তনের খবরে । কারও প্রত্যাবর্তনটা খুব চোখে পড়ার মত, কারোরটা আবার প্রত্যাশিত। কিন্তু বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম সেরা তিন ফুটবলার এখন প্রত্যাবর্তনের তিন মূর্তি । দু বছর পর ব্রাজিল দলের হয়ে খেলার জন্য ডাক পেলেন কাকা। মেসি আবার জাতীয় দলের নেতৃত্বে ফিরছেন। অন্যদিকে, রুনি চোট কাটিয়ে ফিরছেন আলেক্স ফার্গুসনের সংসারে।

বাবা হবেন মেসি

বাবা হতে চলেছেন লিওনেল মেসি। গত একমাস চলতে থাকা জল্পনায় ইতি টানলেন মেসি নিজেই।