বাগান কর্তাদের মধ্যে মতবিরোধের কথা স্বীকার সহসচিবের

দলগঠন নিয়ে মোহনবাগান কর্তাদের মধ্যে মতবিরোধের কথা স্বীকার করে নিলেন ক্লাবের সহসচিব সৃঞ্জয় বোস। কয়েকদিন ধরেই ময়দানে জল্পনা চলছিল যে ওডাফা আর টোলগেকে রাখা নিয়ে দুভাগ মোহনবাগান কর্তারা। এমনও শোনা যাচ্ছিল টোলগের পরিবর্তে ওএনজিসির এরিককে দলে নিতে চান স্বয়ং ক্লাব সচিব অঞ্জন মিত্র। ক্লাব তাঁবুতে দাঁড়িয়ে ক্লাবের সহসচিব সৃঞ্জয় বোস জানান, মতের পার্থক্য হতেই পারে।

সারদা কাণ্ড থেকে শিক্ষা নিতে চায় মোহনবাগান

অসংখ্য মানুষের চোখের জল ঝড়ানো চিটফান্ড কোম্পানিগুলিকে ভবিষ্যতে ক্লাবের স্পনসর হিসাবে নেওয়া হবে কিনা, তা নিয়ে ভাবনা চিন্তা শুরু করল মোহনবাগান ক্লাব।

ওডাফার পঞ্চবানে শেষ চারে বাগান

ওডাফা ঝড়ে উড়ে গেল বাইচুংয়ের ক্লাব সিকিম ইউনাইটেড। একাই পাঁচ গোল করলেন মোহনবাগান অধিনায়ক। ৫-১ গোলে জিতে শিল্ড সেমিফাইনালে মোহনবাগান।

বড় ম্যাচে তিন গোলে জয় মোহনবাগানের

ওডাফা ছিলেন, টোলগেও ছিলেন। কিন্তু মোহনবাগানকে বড় ম্যাচ জেতালেন নতুন এক হিরো। সেই হিরোর পায়েই কলকাতা ঘরোয়া লিগের ম্যাচে কল্যাণীতে মোহনবাগান ৩-০ গোলে হারাল মহামেডানকে। তিনি সাবিথ। ওডাফাদের ম্লান করে যার জোড়া গোল দলকে ঘরোয়া লিগের লড়াইয়ে টিকিয়ে রাখল।

ওডাফার হ্যাটট্রিক, টোলগের জোড়া গোল

দুজনের যুগলবন্দিটা নিয়ে আলোচনা কম হয়নি। কিন্তু একজনের চোটের জন্য জুটিটা সেভাবে জমেইনি। ওডাফা-টোলগে জুটিকে নিয়ে যে স্বপ্নটা মরসুমের আগে দেখা শুরু করেছিল বাগান সমর্থকরা, সেই যুগলবন্দিরটা অন্তত একটা সোনালি স্বপ্নের দিন উপহার দিল। মঙ্গলবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ওডাফা-টোলগে জুটির দারুণ একটা উত্সব হয়ে গেল। যে উত্‍সবে ঘরোয়া লিগে সুপার নাইনের ম্যাচে ৫-০ গোলে সাদার্ন সমিতিকে উড়িয়ে দিল মোহনবাগান। ওডাফা হ্যাটট্রিক করলেন, আর টোলগে জোড়া গোল করলেন।

মোহনবাগানকে গোল ব্যারেটোর

মোহনবাগানকে গোল দিলেন ব্যারেটো। সবুজ তোতার গোলেই জয়ের স্বপ্ন হাতছাড়া করিমের দলের। ঘরোয়া লিগে যুবভারতীতে ওডাফাহীন মোহনাবগান প্রথমার্ধ দাপট দেখাল ভবানীপুরের বিরুদ্ধে। শুরু দাপটেই অনিলকুমারের গোলে এগিয়ে যায় মোহনবাগান। আরও কয়েকটি সুযোগ হাতছাড়া করলেন টোলগেরা। দু একটি পাস ছাড়া টোলগের পারফরম্যান্স এদিনও ছিল সাদামাঠা। দ্বিতীয়ার্ধে পুরানো দলের বিরুদ্ধে জ্বলে উঠলেন ব্যারেটো। জ্বলে উঠল গোটা ভবানীপুর দল। শেষ পঁচিশ মিনিট কার্যত মোহন ডিফেন্সকে ছিঁড়ে খেল ব্যারেটোর দল।

ডার্বির উত্তেজনার পারদ বাড়িয়ে হাজির ফোন বিতর্ক

ডার্বি ম্যাচের আগে ফোনকাণ্ডে বিতর্ক তুঙ্গে দুই শিবিরে। টোলগেকে ফোন করা নিয়ে দুই শিবিরের মধ্যে চাপানউতোর চলছেই। যা এক সপ্তাহ আগেই ডার্বির উত্তেজনার পারদ একধাক্কায় অনেকটা উপরে নিয়ে গিয়েছে। ডার্বির আগে এই নতুন বিতর্ক নিয়ে উত্তাল ময়দান। প্রাক্তন ফুটবলারদের মধ্যে কারও কাছে এই ঘটনা নিতান্তই গিমিক। কেউ আবার বলছেন এই ঘটনা চাপ বাড়ানোর কৌশল। কারও মতে ভিত্তিহীন।

আই লিগে পয়েন্টের খাতা খুলল মোহনবাগান

আই লিগে প্রথম পয়েন্ট পেল মোহনবাগান। বৃহস্পতিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে সিকিম ইউনাটেডের বিরুদ্ধে গোলশূন্য ড্র করায় আই লিগে পয়েন্ট তালিকায় খাতা খুলল করিম বেঞ্চারিফার দল। তবে আই লিগে প্রথম পয়েন্ট পাওয়ার ম্যাচটা কিন্তু বাগানের অবনমনের ভূতটাকে সাহস দিয়ে গেল। অবনমন থেকে বাঁচতে হলে মোহনবাগানের লড়াইটা যাদের সঙ্গে তাদের মধ্যে বাইচুং ভুটিয়ার সিকিম ইউনাইটেড অন্যতম।

ডার্বি কাণ্ডে সংশোধন ফেডারেশনের সংবিধান

ডার্বি কাণ্ডে মোহনবাগানের শাস্তির জেরে এবার সংশোধন হতে চলেছে ফেডারেশনের সংবিধান। মোহনবাগানের বিচার করতে গিয়েই সামনে আসে যে আই লিগের নিয়ম আর ফেডারেশনের ডিসিপ্লিনারি কোডের মধ্যে বিস্তার ফারাক। তাই দ্রুত নিজেদের সংবিধান সংশোধন করতে চাইছেন এআইএফএফ কর্তারা। ফেডারেশন সভাপতি প্রফুল্ল প্যাটেল আইনজীবি উষানাথ ব্যানার্জিকে দায়িত্ব দিয়েছেন প্রয়োজনীয় সংশোধন সেরে ফেলতে।