হাত বাড়ালেই কাঞ্চনজঙ্ঘা
সিকিম রাজ্যটার প্রতিটা বাঁকেই প্রকৃতি বেশ সুন্দর সাজুগুজু করে থাকে। এলোমেলো ছোট্ট ঝরনা, মুখ ছুঁয়ে যাওয়া ছেঁড়া ছেঁড়া নরম ভেজা মেঘ, গভীর সবুজের হাতছানি, অনাবিল কিছু মুখ এবং সঙ্গে তিনি- কাঞ্চনজঙ্ঘা। গুটিকতক ছড়ানো ছিটনো কাঠের বাড়ি নিয়ে তৈরি পুঁচকি গ্রামও অনন্য টুরিস্ট স্পট। সবটুকু মিলিয়ে মিশিয়ে সিকিম একটা নেশা। ফি বছর অন্তত একবার `সিকিম রূপ সুধা` পান না করলে জীবন বড়ই জোলো, পানসে।