ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায় পাকিস্তান
আলোচনার মাধ্যমে ভারতের সঙ্গে সমস্ত বিবাদ মিটিয়ে নেওয়ার প্রস্তাব দিল পাকিস্তান। শনিবার পাক প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফ এ কথা জানিয়েছেন। প্রধানমন্ত্রী মনমোহন সিংকে পাঠানো একটি বার্তায় প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী রাজা আশরাফ।