পঞ্চায়েতমন্ত্রীকে ডেকে পাঠালেন রাজ্যপাল

পঞ্চায়েত নির্বাচন নিয়ে আলোচনার জন্য রাজ্যের পঞ্চায়েতমন্ত্রীকে ডেকে পাঠালেন রাজ্যপাল এম কে নারায়ণন। আজ রাজভবনে পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করবেন তিনি। পঞ্চায়েতে বাহিনী জট নিয়ে আলোচনা হবে বলে জানা গিয়েছে। পঞ্চায়েত ভোট হবে বলেই আশাবাদী রাজ্যপাল।

চিটফান্ড বিরোধী বিলে সই রাজ্যপালের

চিটফান্ড বিরোধী নতুন বিলে সই করলেন রাজ্যপাল এম কে নারায়ণ। রবিবার দিল্লি বিমানবন্দরে গিয়ে  বিলে রাজ্যপালের সই করিয়ে আনেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। তাঁর সঙ্গে বিমানবন্দরে হাজির ছিলেন মুখ্যসচিব ও অর্থসচিব। আগামিকালই এই বিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে পাঠানো হবে বলে জানিয়েছেন অমিত মিত্র। খুব শিগগিরি যাতে বিলে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের অনুমোদন পাওয়া যায় সেজন্য সরকার সবরকম চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। 

প্রেসিডেন্সিতে রাজনৈতিক হিংসার জন্য ক্ষমা চাইলেন রাজ্যপাল

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটানায় ক্ষমা চাইলেন রাজ্যপাল এম কে নারায়ণন। এ দিন ডিরজিও হলে ছাত্র-ছাত্রীদের সঙ্গে কথায় তিনি বলেন, " প্রেসিডেন্সির ঘটনায় রাজ্যপাল হিসাবে ক্ষমা চাইছি। ক্ষমা চাইছি বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসাবেও।" সেইসঙ্গে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না বলেও আশ্বাস দিয়েছেন রাজ্যপাল।

প্রেসিডেন্সিতে হামলাকারীদের ক্রিমিনাল বললেন রাজ্যপাল

প্রেসিডেন্সিতে যাঁরা হামলা চালিয়েছে তাদের ক্রিমিনাল হিসেবেই গণ্য করা উচিত। রাজ্য সরকারের অস্বস্তি আরও বাড়িয়ে বৃহস্পতিবার এই মন্তব্য করেন রাজ্যপাল এম কে নারায়ণন।

শাসক দলকে সংযত হতে বললেন রাজ্যপাল

দিল্লির ঘটনার জন্য সিপিআইএম পলিটব্যুরোকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলেছেন রাজ্যপাল এম কে নারায়ণন। একইসঙ্গে, শাসকদলকে সংযত থেকে রাজ্যে শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন তিনি। রাজ্যপালের এই বিবৃতির কিছুক্ষণের মধ্যেই দিল্লির ঘটনায় দুঃখপ্রকাশ করেন সিপিআইএম পলিটব্যুরো সদস্য সীতারাম ইয়েচুরি। মুখ্যমন্ত্রীর অবশ্য দাবি, রাজ্যে হিংসার ঘটনাই ঘটেনি।  

বিরোধ মেটাতে সক্রিয় রাজ্যপাল

পঞ্চায়েত ভোট নিয়ে সরকার ও কমিশনের বিরোধ মেটাতে সক্রিয় হলেন রাজ্যপাল। আজ রাজভবনে মুখ্যসচিবকে তলব করেন তিনি। রাজ্যপালের তলব পেয়ে সন্ধে ছটা উনিশে রাজভবনে গিয়েছেন মুখ্যসচিব। এর আগে, আজ দুপুর বারোটা নাগাদ রাজভবনে যান রাজ্য নির্বাচন কমিশনার। রাজ্যপালের সঙ্গে প্রায় দেড়ঘণ্টা কথা বলেন তিনি। রাজভবন ছেড়ে যাওয়ার আগে মীরা পাণ্ডে বলেন, যা জানানোর রাজ্যপালকে জানিয়েছেন।

রাজ্যপালের কাছে স্মারকলিপি দেবে কংগ্রেস

পঞ্চায়েত ভোট নিয়ে রাজ্যের সঙ্গে সংঘাতে কংগ্রেস। তিনদফা ভোটের দাবিতে আজ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মীরা পাণ্ডেকে স্মারক লিপি জমা দেবে কংগ্রেস নেতৃত্ব। বেলা আড়াইটেয় প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্যের নেতৃত্ব কংগ্রেস নেতৃত্ব স্মারকলিপি পেশ করবে। সন্ধেয় এই একই দাবিতে রাজ্যপালের কাছে স্মারকলিপি পেশ করবে কংগ্রেস নেতৃত্ব। পঞ্চায়েত নির্বাচন দু`দফায় করার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার।

নগরপালকে সরানো ভুল হয়েছে: রাজ্যপাল

গার্ডেনরিচ কাণ্ড নিয়ে ফের সরকারের অস্বস্তি বাড়ালেন রাজ্যপাল। নগরপালের অপসারণ প্রসঙ্গে আজ তিনি বলেন, গত কয়েকদিনের ঘটনার প্রেক্ষিতে নগরপালকে সরানো হয়ে থাকলে, তা ভুল হয়েছে। 

বেসুর সমাবর্তনে ছাত্রসংসদ নির্বাচনের বিরুদ্ধে সওয়াল রাজ্যপালের

শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংঘর্ষের ঘটনায় উদ্বিগ্ন রাজ্যপাল এবার পরোক্ষে ছাত্রসংসদ নির্বাচনের বিরুদ্ধে সওয়াল করলেন। শনিবার শিবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে রাজ্যপাল বলেন, ছাত্র সংঘর্ষের ঘটনায় জর্জরিত শিবপুর বিশ্ববিদ্যালয় কিভাবে নিজের সুনাম ফিরিয়ে এনেছে তা দৃষ্টান্তমূলক। সেক্ষেত্রে রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ের কাছেই বেসু মডেল হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।