পঞ্চায়েত প্যাঁচে হাঁসফাঁস দশা রাজ্য সরকারের
পঞ্চায়েত যুদ্ধ এবার সিঙ্গল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চে। সোমবারই আদালতে যাচ্ছে রাজ্য সরকার। এরপর ফের শুনানি-পর্ব, ফের রায়দান। পঞ্চায়েতমন্ত্রীর হুঁশিয়ারি, ডিভিশন বেঞ্চের রায়ও বিপক্ষে গেলে সুপ্রিম কোর্টে যাবে সরকার। এদিকে আবার জুন মাসে গরম ও বর্ষার কথা তুলে ভোট করাতে নারাজ রাজ্য। তাহলে কি হবে পঞ্চায়েত ভোটের ভবিষ্যত?