রাজ্যে শিল্পের পরিবেশ নষ্ট হচ্ছে: বিমান

রাজ্যে শিল্পায়নের পরিবেশ নষ্ট করা হচ্ছে বলে অভিযোগ করলেন সিপিআইএম রাজ্য সম্পাদক বিমান বসু। গতকাল রায়গঞ্জে দলীয় কর্মসূচিতে যোগ দিতে গিয়ে একথা বলেন তিনি।  সরকারি অর্থে সভা করে দলীয় প্রচার চালানো হচ্ছে বলেও শাসকদলের বিরুদ্ধে তোপ দেগেছেন বিমান বসু। তাঁর বক্তব্যে উঠে আসে শিল্প থেকে সংস্কৃতি, পঞ্চায়েত নির্বাচন থেকে রায়গঞ্জে এইমস বিতর্কের মতো একাধিক ইস্যু।   

শিল্পনীতি নিয়ে রাজ্যসরকারের সমালোচনায় বিমান বসু

শিল্পায়ন নিয়ে রাজ্য সরকারের ভূমিকার কড়া সমালোচনা করলেন সিপিআইএম রাজ্য সম্পাদক বিমান বসু। তাঁর অভিযোগ, তৃণমূল রাজ্য থেকে শিল্প বিতাড়নের কর্মসূচী নিলেও পুঁজিপতিদের চাপে শিল্পদরদী ভাবমূর্তি বজায় রাখতে চাইছেন মুখ্যমন্ত্রী। শিল্পপতিদের নৈশভোজে আপ্যায়ন আর চা-শ্রমিকদের স্বেচ্ছামৃত্যুর আবেদন, রাজ্য সরকারের সংস্কৃতির ফসল বলে কটাক্ষ করেন সিপিআইএম রাজ্য সম্পাদক।