প্রাথমিক শিক্ষক নিয়োগেও চলছে লাগামছাড়া তোলাবাজি, অভিযোগ সূর্যর

প্রাথমিক শিক্ষক নিয়োগে তোলাবাজির অভিযোগ করলেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র।  আজ  রানী রাসমণি রোডে প্রাথমিক শিক্ষকদের এক সমাবেশে বিরোধী দলনেতা অভিযোগ করেন, টাকা দিলেই পছন্দের পোস্টিং পাওয়া যাচ্ছে। এদিনের অনুষ্ঠানে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু মনে করিয়ে দেন, সত্তরের দশকে নৈরাজ্যের বিরুদ্ধে শিক্ষকরা রুখে দাঁড়িয়েছিলেন। সেই একই পথে  শিক্ষক আন্দোলনের ডাক দিয়েছেন তিনি।

রাজ্যে বেড়েছে শ্লীলতাহানি, প্রতিবাদে আজ পথে নামছে বামেরা

রাজ্যে একের পর এক মহিলাদের আক্রান্ত হওয়ার ঘটনার প্রতিবাদ জানিয়ে শনিবার রাস্তায় নামছে বামেরা। বামেদের অভিযোগ, এক সময় অন্যান্য রাজ্যের তুলনায় এরাজ্যে মহিলারা অনেক বেশি নিরাপদ ছিলেন। কিন্তু গত দেড় বছরে নিরাপত্তা নিয়ে তাঁদের উদ্বেগ বেড়েছে।