কাজু পনির মশালা

এটা সেটা দিয়ে নিজের ইচ্ছামতো নতুন কিছু রান্না করা আমার ছোটবেলার অভ্যাস। কোন এক টিভি চ্যানেলে দেখেছিলাম এই কাজু পনিরের রেসিপি। তারসঙ্গে নিজের পছন্দ মতো এদিক ওদিক করে বানিয়ে ফেললাম কাজু পনির মশালা। প্রথম বানিয়ে ছিলাম আমাদের ৪ বছরের বিবাহবার্ষিকীতে। তারপর থেকে বাড়ির যে কোনও অনুষ্ঠানের স্পেশ্যাল রেসিপি হিসেবে থাকেই এটা। আপনারাও বানিয়ে দেখতে পারেন।

রাবড়ি ভরা মালপোয়া

বিজয়ার পর থেকেই বাড়িতে মালপোয়া বানানোর ধুম লেগে যায়। সুজি, ময়দা মিশিয়ে মুচমুচে ভাজা, বা চিনির রসে মাখামাখি। মালপোয়ার মহিমা এমনই যে দীপাবলিতেও সেরার আসনে থাকে মালপোয়াই। তবে আর একটু উপাদেও বানিয়ে নিলে কেমন হয়? গরম গরম মালপোয়ার ওপরে যদি ঢেলে দেওয়া যায় ঠান্ডা-ঠান্ডা রাবড়ি? দৃষ্টিসুখেই স্বাদ বেড়ে যায় চারগুণ।