আজই কোপ পড়তে পারে অশ্বিনীর মন্ত্রকে

কয়লা কেলেঙ্কারির জেরে সিবিআই তদন্ত। আবার সেই তদন্তে সরকারি হস্তক্ষেপের জেরে আইনমন্ত্রককে ভর্তসনা সুপ্রিম কোর্টের।  এঘটনার জেরে আইন মন্ত্রীর পদ থেকে অশ্বিনী কুমারের বিদায় কার্যত নিশ্চিত। আজ প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে দেখা করেন অশ্বিনী কুমার। কংগ্রেস সূত্রে খবর, অশ্বিনী কুমারের জায়গায় দলের কোনও অভিজ্ঞ নেতাকে কেন্দ্রীয় আইনমন্ত্রকের দায়িত্ব দেওয়া হতে পারে।

সঞ্জয়ের সাজা মকুবের আর্জি কাটজুর

সাজা মকুবের আর্জি জানাবেন না মুন্নাইভাই। আজ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়েছেন তিনি। তবে আজই তাঁর সাজা মকুবের জন্য পৃথকভাবে সর্বোচ্চ আদালত এবং রাষ্ট্রপতিকে চিঠি দিতে চলেছেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি মার্কেণ্ডেয় কাটজু।

জিল্লুর রহমনের শেষকৃত্য সম্পন্ন

বাংলাদেশের ১৯তম প্রেসিডেন্ট জিল্লুর রহমানের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। ভারতের তরফে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ফারুক আবদুল্লা। প্রেসিডেন্টের প্রয়াণে বাংলাদেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। তারজন্য নয়াদিল্লিতে বাংলাদেশের হাই কমিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। শোকসভার আয়োজন করা হয়েছিল কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশন।

চলে গেলেন জিল্লুর রহমান

প্রয়াত হলেন বাংলাদেশের রাষ্ট্রপতি জিল্লুর রহমান। বুধবার সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মৃত্যু হয়েছে অশীতিপর এই রাষ্ট্রনেতার। বাংলাদেশ সময় ৪টা ৪৭ মিনিটে চিকিৎসকরা রাষ্ট্রপতির মৃত্যু ঘোষণা করেন।

বীরাপ্পনের চার সহচরের প্রাণভিক্ষাও খারিজ করলেন রাষ্ট্রপতি

ছাব্বিশ এগারোয় আজমল কাসাভ; সংসদ হানায় আফজল গুরু। দু`জনের ফাঁসির আদেশ বহাল করার পর ফের আরেক বার কড়া সিদ্ধান্ত নিলেন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। কুখ্যাত চন্দন দস্যু বীরাপ্পনের চার সহযোগীর প্রাণ ভিক্ষার আবেদন বুধবার খারিজ করেন রাষ্ট্রপতি।

ধর্ষণ রুখতে অর্ডিন্যান্সে সিলমোহর রাষ্ট্রপতির

ধর্ষণ রুখতে কেন্দ্রীয় সরকারের আনা অর্ডিন্যান্সে আজ স্বাক্ষর করলেন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। নারী নির্যাতন রুখতে অর্ডিন্যান্স আনছে কেন্দ্রীয় সরকার। ওই অর্ডিন্যান্সে চরম নির্যাতনের ঘটনায় ফাঁসি অথবা আমৃত্যু কারাদণ্ডের বিধান দেওয়া হয়েছে।

৬৪ বছরে ভারতের প্রজাতন্ত্র

আজ ৬৪তম প্রজাতন্ত্র দিবস। রাজধানী দিল্লিসহ দেশের সর্বত্র রাষ্ট্রীয় মর্যাদায় পালিত হল প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দিল্লির বিজয়চকে বর্ণাঢ্য কুচকাওয়াজের আয়োজন করা হয়। পতাকা উত্তোলন করেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। সেনাবাহিনীর বিভিন্ন বিভাগের অভিবাদন গ্রহণ করেন তিনি। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী। এবারের প্রজাতন্ত্র দিবসের বিশেষ অতিথি ছিলেন ভুটানের রাজা জিগমে ওয়াংচুখ।

যুব ভারতকে সেলাম, পাকিস্তানকে হুঁশিয়ারি রাষ্ট্রপতির

দিল্লি গণধর্ষণকাণ্ড `হৃদয় বিদারক` একইসঙ্গে `চাঞ্চল্যকর`। ৬৪তম গণতন্ত্র দিবস উপলক্ষে দেশবাদীকে ভাষণে এই মন্তব্যই করলেন রাষ্ট্রপতি প্রণব মুখার্জী। ১২ ডিসেম্বরের পর এক মাস কেটে গিয়েছে। তবে প্রতিবাদ আর আন্দোলনের সেই স্মৃতি এখনও ম্লান হয়ে যায়নি দেশবাসীর মন থেকে। ফলে নৃশংস সেই গণধর্ষণের প্রসঙ্গ রাষ্ট্রপতির ভাষণে উঠে আসাটাই স্বাভাবিক। রাষ্ট্রপতি বলেন, "মহিলার সঙ্গে পাশবিকতা অর্থ সমাজের সঙ্গে পাশবিকতা।"

কলকাতা বিমানবন্দরের আধুনিকীকরণে খুশি রাষ্ট্রপতি

সরকারি উদ্যোগে বিমানবন্দরের আধুনিকীকরণের প্রচেষ্টাকে এবার দরাজ গলায় সার্টিফিকেট দিলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। রবিবার আধুনীকিকরণের পরে কলকাতা বিমানবন্দরের নতুন টার্মিনালের উদ্বোধনে করেন রাষ্ট্রপতি। কলকাতা বিমানবন্দরের আধুনিকীকরণের দায়িত্ব কোনও বেসরকারি সংস্থা নয় সরকারি হাতেই দেওয়া হোক এই দাবিতে একসময়ে সরব হয়েছিল বামেরা।  রবিবার রাষ্ট্রপতি বলেন, "সরকারি হাতে কলকাতা বিমানবন্দরের আধুনীকিরণের যে দায়িত্ব দেওয়া হয়েছিল, তারা তা পালন করে দেখিয়েছে।"