এল ক্লাসিকোয় ফের হার মেসিদের

বদলার এল ক্লাসিকোতেও হারতে হল মেসিদের। এক সপ্তাহের ব্যবধানে পরপর দুটো এলক্লাসিকোতে হারল বার্সা।  বার্নাবিউতে বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়ে দিলেন রোনাল্ডোরা। খেলার ছয় মিনিটে মোরাতার দুরন্ত পাস থেকে রিয়ালকে এগিয়ে দেন করিম বেনজামা। ১৮ মিনিটে বার্সাকে সমতায় ফেরান লিও মেসি।

তৈরি তো! একটু পরেই এল ক্লাসিকো

আজ রাতে বছরের দ্বিতীয় এল ক্লাসিকোয় রিয়াল মাদ্রিদের মুখোমুখি হচ্ছে বার্সেলোনা। কোপা দেল রে-র মেগা সেমিফাইনালে দুই সেরা দলের লড়াই ঘিরে ফুটবল উন্মাদনা তুঙ্গে। ন্যুক্যাম্পে রোনান্ডো আর মেসির দ্বৈরথ দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব।

`ত্রাতা` রোনাল্ডোর গোলে মানরক্ষা রিয়ালের

জবাব দেওয়া, নস্টালজিয়া, মহারণের ম্যাচটা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভাল গেল না। চ্যাম্পিয়ন্স লিগের প্রি কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদ-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচটা ১-১ গোল ড্র হল। এই ম্যাচের কেন্দ্রীয় চরিত্র ক্রিশ্চিয়ানো রোনাল্ডো গোল পেলেন না।

আজ রোনাল্ডো বনাম রুনি ম্যাচ নিয়ে ইউরোপ যেন `প্রেসারকুকার`

এল ক্লাসিকোকে যেন ছাপিয়ে যাচ্ছে! বার্নাবিউতে মজুত হচ্ছে বারুদ। ফুটবল বিস্ফোরণের। চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ বনাম ম্যানচেস্টার ইউনাইটেডের লড়াই ঘিরে মাদ্রিদ যেন ফুটবলের রণক্ষেত্র। আর এই মহারণের কেন্দ্রীয় চরিত্র হয়ে উঠছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পুরানো ক্লাবের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগে লড়াই। রিয়াল মাদ্রিদ গায়ে এই অভিজ্ঞতা প্রথমবার সিআর সেভেনের।

আজ রোনাল্ডোর ফর্ম বনাম মেসির জেদের লড়াই

আর মাত্র কয়েক ঘণ্টা। তারপরেই শুরু হয়ে যাবে নতুন বছরের প্রথম ‘এল ক্লাসিকো’। যা নিয়ে মাদ্রিদ থেকে ম্যানচেস্টার। কলকাতা থেকে ক্যালিফোর্নিয়া। আবেগ আর উত্তেজনায় ফুটবলবিশ্ব একাকার। ম্যাচটাই নেহাতই কোপা ডে রে কাপের সেমিফাইনাল, কিন্তু এই ম্যাচ নিয়ে মেতেছে বিশ্ব। একদিকে স্পেনের দুই বড় শহরের সম্প্রদায়গত ঐতিহ্যের লড়াই আর অন্য দিকে মেসি বনাম রোনাল্ডোর মুখরোচক দ্বৈরথটা নিয়ে মেতেছে সবাই।

এল ক্লাসিকো রোনাল্ডোর, আবার মেসিরও

ইতিহাসের পাতায় নাম লিখিয়ে রাখল এবারের এল ক্লাসিকো। বিশ্ব ফুটবলের সেরা দুই ফুটবলারের অসাধারণ ফুটবলের সাক্ষী হয়ে থাকল বার্সেলোনার ঘরের মাঠ ন্যু ক্যাম্প। স্প্যানিশ লা লিগায় প্রথম সাক্ষাতের এই দ্বৈরথে দুই ক্লাবের ম্যাচ অমীমাংসিতভাবে শেষ হল। আবার দুই সেরা ফুটবলার মানে রোনাল্ডো আর মেসির স্কোরবোর্ডও নিষ্ফলা থাকল।

রোনাল্ডোর স্বপ্নের ফর্মের সুফল পাচ্ছে রিয়াল

দেওয়ালে পিঠ ঠেকে গেলে মহাতারকারা কতটা ভয়ানক হতে পারে সেই কথাটা আরও একবার প্রমাণ করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। রিয়াল মাদ্রিদে তাঁর আর মন টিকছে না এমন খবরের পর রোনাল্ডো একবারে `ক্ষেপে` উঠেছেন। আর রোনাল্ডোর সেই স্বপ্নের ফর্মের সুফল পাচ্ছে রিয়াল মাদ্রিদ। বুধবার রাতের চ্যাম্পিয়ন্স লিগ শুধুই রোনাল্ডো ম্যাজিকে আছন্ন।

রিয়ালে রোনাল্ডো এখন `খোঁচা খাওয়া বাঘ`

তিনি রিয়াল মাদ্রিদে খুব কষ্টে আছেন। তাঁর মন ভাল নেই। এই ক`দিনে রিয়াল মাদ্রিদে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে নিয়ে কম কথা হয়নি। রোনাল্ডো কিন্তু সমালোচনার জবাবটা মাঠেই দিচ্ছেন। চ্যাম্পিয়ন্স লিগে দলকে জেতানোর পর এবার লা লিগায় হ্যাটট্রিক করলেন পর্তুগালের তারকা এই ফুটবলার।