আরাবুলের জামিনের আবেদন খারিজ

আরাবুলের জামিন নিয়ে রণক্ষেত্র চেহারা আদালত কক্ষ। বুধবার শুনানি ঘিরে তুমুল গন্ডগোল শুরু হয় আলিপুর জজ কোর্টে। এজলাসের মধ্যেই হাতাহাতিতে জড়িয়ে পড়েন দু`পক্ষের আইনজীবীরা। গোটা ঘটনায় ক্ষুব্দ হয়ে কার্যত আদালত কক্ষ ছেড়ে চলে যেতে বাধ্য হন বিচারক। বেলা সাড়ে ১১টায় আরাবুল ইসলামের জামিনের শুনানি শুরু হওয়ার কথা ছিল। তাঁর পক্ষের আইনজীবী দেরিতে আসায় শুনানির কাজ শুরু হতে বেলা ১২টা বেজে যায়।

হাসপাতাল থেকে ছাড়া পেলেন রেজ্জাক মোল্লা

আজ হাসপাতাল থেকে ছাড়া পেলেন সিপিআইএম নেতা আবদুর রেজ্জাক মোল্লা। হাসপাতাল থেকে ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হলেও, রেজ্জাক মোল্লাকে আগামী আরও আড়াই মাস বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিত্‍সকরা।

বারুইপুরে প্রতিবাদ সভায় বুদ্ধদেব বললেন, রাজ্যে পাড়ায় পাড়ায় গুণ্ডামি চলছে

বক্তব্য রাখার কথা ছিল রেজ্জাক মোল্লার। কিন্তু আহত সিপিআইএম বিধায়ক হাসপাতালে ভর্তি। তাই সমাবেশে শোনান হল তাঁর মোবাইল বার্তা। বারুইপুর রাস মাঠে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা বামফ্রন্টের সমাবেশের প্রধান বক্তা বুদ্ধদেব ভট্টাচার্যের নিশানায় ছিল রাজ্য সরকার। কেন্দ্রের নানা নীতির কড়া সমালোচনা। ভর্তুকি দিয়ে রেশনে জিনিসপত্র দেওয়ার দাবি। আর সেই সূত্র ধরে তৃণমূলের সমালোচনা।

অসুস্থ আরাবুল, ভর্তি হাসপাতালে

গ্রেফতার তৃণমূল নেতা আরাবুল ইসলামকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। চূড়ান্ত গোপনীয়তার মধ্যে শুক্রবার গভীর রাত পর্যন্ত তাঁকে নিয়ে টানাপোড়েন চলে। সিপিআইএম বিধায়ক রেজ্জাক মোল্লাকে আক্রমণ এবং বামনঘাটায় হামলার অভিযোগে বৃহস্পতিবার গ্রেফতার করা হয় আরাবুল ইসলামকে।

আরাবুল গ্রেফতারের নেপথ্যে

কেন ঘটনার এতদিন পর গ্রেফতার করা হল আরাবুল ইসলামকে? আরাবুলের এই গ্রেফতারির মধ্যে দিয়ে কী ইঙ্গিত দিতে চাইছে সরকার? আরাবুলের বিরুদ্ধে অভিযোগ লাগাতার অস্বীকার করে এসেছে তৃণমূল শিবির। হঠাত্‍ করে এই গ্রেফতারির পিছনে তাই বড়সর পরিকল্পনা রয়েছে বলেই আশঙ্কা করছেন বিরোধীরা।

রেজ্জাককে দেখতে হাসপাতালে কারাট

আজ ক্যানিং পূর্বের বিধায়ক রেজ্জাক মোল্লাকে দেখতে হাসপাতালে যান সিপিআইএমের সাধারণ সম্পাদক প্রকাশ কারাট। মিনিট দশেক কথাও হয় রেজ্জাক মোল্লার সঙ্গে। যতদিন প্রয়োজন রেজ্জাক মোল্লা হাসপাতালে থাকবেন বলেও জানান তিনি।    

সোমবারই ঠিক হয়েছিল হামলা হবে বামুনঘাটায়

ঠিক কী ঘটনা ঘটেছিল মঙ্গলবার বামনঘাটায়? সিপিআইএমের কর্মী সমর্থকদের গাড়ির ওপর হামলার সময় কী করছিলেন বিতর্কের কেন্দ্রে থাকা তৃণমূল নেতা আরাবুল ইসলাম? স্থানীয় সূত্রের খবর থেকেই জানা গিয়েছে মঙ্গলবারের ঘটনায় ভাঙড়ের প্রাক্তন বিধায়কের উপস্থিতির বিবরণ।

রাজ্যপালের দ্বারস্থ বামেরা

বামুনঘাটায় বাম নেতা কর্মীদের ওপর হামলার ঘটনায় প্রধান অভিযুক্ত আরাবুল ইসলামের গ্রেফতারের দাবিতে রাজ্যপালের দ্বারস্থ হতে চলেছে বামেরা। আজ সন্ধে ৬টায় রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করবে বাম পরিষদীয় দল। রেজ্জাক মোল্লাকে মারধর ও বামুনঘাটায় বাম কর্মী সমর্থকদের ওপর আক্রমণের ঘটনায় মূল অভিযুক্ত তৃণমূল নেতা আরাবুল ইসলামকে গ্রেফতারের দাবি জানাবেন তাঁরা।  আরাবুলকে গ্রেফতারের দাবিতে আলিপুরে অবস্থান-বিক্ষোভ করে বামেরা। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে পুলিসি নিষ্কৃয়তাকে ধিক্কার জানিয়ে সিপিআইএম নেতা মহম্মদ সেলিম বলেন, "অপরাধীদের গ্রেফতার করতে হবে।" সেইসঙ্গে, প্রতিবাদ সমাবেশে আসার পথে শাসক দলের দুষ্কৃতীদের হাতে দলীয় সমর্থকদের আক্রান্ত হওয়ারও নিন্দা করেন সেলিম।

রেজ্জাকের কাছে কবীর সুমন

রেজ্জাক মোল্লাকে দেখতে হাসপাতালে গেলেন তৃণমূল সাংসদ কবীর সুমন। আজ বেলা ১১টা নাগাদ মুকুন্দপুরের বেসরকারি হাসপাতালে গিয়ে আহত বিধায়কের সঙ্গে দেখা করেন সুমন। সেখানেই আব্দুর রেজ্জাক মোল্লার ওপর আক্রমণে অভিযুক্ত তৃণমূল বিধায়ক আরাবুল ইসলামের সমালোচনা করে কবীর সুমন বলেন, ''গণ আন্দোলনের ওরা কী জানে?" কবীর বলেন, "ফিরহাদ হাকিম তাঁবেদারি করেন।"