রেফারিং নিয়ে `চিন্তায়` বাগান কোচ করিম

বড়ম্যাচের আগে রেফারিং নিয়ে মনস্তাতিক লড়াই শুরু করে দিলেন মোহনবাগান কোচ। বিপক্ষ দল চলতি মরসুমে এগারোটা পেনাল্টি পেয়েছে। উল্টোদিকে মোহনবাগান শিবিরের দাবি, শিল্ডে তারা বারবারই খারাপ রেফারিংয়ের শিকার হয়েছেন। সাপ্রিসা ম্যাচে ওডাফাকে পেনাল্টি থেকে বঞ্চিত করা হয়েছে। এমনকি আগের বড়ম্যাচে টোলগের শট ওপারার হাতে লাগা সত্বেও পেনাল্টি দেওয়া হয়নি বলে দাবি মোহনবাগান শিবিরের। তাই ম্যাচের আগেই করিম ভাল রেফারিয়ের পক্ষে সওয়াল করে গেলেন।

বাংলা থেকে ম্যানচেস্টার: বিতর্কে সেই রেফারি

ফুটবলের বয়স যত বাড়ছে ততই রেফারি বিতর্কের ভূত তত বাড়ছে। বিশ্বের দুই প্রান্তের দুই ফুটবল প্রতিযোগিতায় রেফারিং নিয়ে বড় বিতর্ক বাঁধল। একটা বাঁধল বিশ্বের সেরা ক্লাব প্রতিযোগিতায় আর অন্যটা বাঁধল রুগ্ন ঐতিহ্যের প্রতীক আইএফএ শিল্ডে।

রেফারি নিয়ে ক্ষোভ মহামেডানে

আইলিগের মূলপর্বে ওঠা হয়নি মহমেডান স্পোর্টিংয়ের। ইউনাইটেড সিকিমের কাছে হারের পর কোচ থেকে ফুটবলার, সবাই রেফারিংয়ের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন। সোমবার আরও কয়েকধাপ এগিয়ে এআইএফএফের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুললেন ক্লাবের সভাপতি সুলতান আহমেদ।

কলকাতা ডার্বির রেফারি ইরমাটোভ

৭ জানুয়ারি কলকাতা লিগে ইস্টবেঙ্গল-মোহনবাগান ম্যাচ পরিচালন করতে চলেছেন বিশ্বকাপের রেফারি। উজবেকিস্তানের এই রেফারির নাম রাভসান ইরমাটোভ।