নিশানায় মমতা, লোকসভায় তৃণমূল নেত্রীকে বিঁধলেন অধীর

রেলবাজেটে বাংলার প্রাপ্তি নিয়ে তৃণমূলনেত্রীর বঞ্চনার অভিযোগের জবাব দিলেন রেলপ্রতিমন্ত্রী অধীর চৌধুরী। তৃণমূলের হাতে রেলমন্ত্রক থাকার সময় রাজ্যের জন্য যেসব প্রকল্প ঘোষণা করা হয়েছিল, তার বেশিরভাগই অথৈ জলে পড়ে রয়েছে। স্পষ্ট জানিয়েছেন অধীর চৌধুরী।

নদীপথে তেহট্টে পৌঁছলেন অধীর

গতকাল ১৪৪ ধারা জারি করে দীপাদাশমুন্সীকে আটকে দেওয়ার পর, আজ সকালে তেহট্টে পৌঁছোন রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরী। সঙ্গে ছিলেন কংগ্রেস সাংসদ মান্নান হোসেন। সড়ক পথে না গিয়ে ভাগীরথী হয়ে জলঙ্গী নদী দিয়ে তেহট্টে পৌঁছন অধীর চৌধুরীরা।যদিও তাঁর এই পরিদর্শনের বিষয়ে কোনও খবর ছিল না পুলিস প্রশাসনের কাছে। তাই বাধা আসেনি পুলিসের তরফ থেকে।

রেল প্রকল্প উদ্বোধনে মমতাকে ঠুকলেন অধীর

`সস্তা হাততালি কুড়োনোর` লক্ষ্যে রাজ্যের যত্রতত্র রেল প্রকল্পের শিলান্যাস তিনি করবেন না। নদিয়ার পলাশিতে রেলের এক অনুষ্ঠানে এই ভাষাতেই তৃণমূল নেত্রীকে কটাক্ষ করলেন রেল প্রতিমন্ত্রী অধীররঞ্জন চৌধুরী। পলাশি থেকে মুর্শিদাবাদের জিয়াগঞ্জ পর্যন্ত ডবল রেললাইনের রবিবার আনুষ্ঠানিক শিলান্যাস করেন তিনি।