`ত্রাতা` রোনাল্ডোর গোলে মানরক্ষা রিয়ালের

জবাব দেওয়া, নস্টালজিয়া, মহারণের ম্যাচটা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভাল গেল না। চ্যাম্পিয়ন্স লিগের প্রি কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদ-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচটা ১-১ গোল ড্র হল। এই ম্যাচের কেন্দ্রীয় চরিত্র ক্রিশ্চিয়ানো রোনাল্ডো গোল পেলেন না।

রোনাল্ডোর আত্মঘাতী গোলে হার রিয়ালের

গোল করলেন রোনাল্ডো। আর এই গোলের ফলে হারল তার দল। না না লেখায় ভুল নয়, ঠিকই পড়েছেন রোনাল্ডোর গোলেই হেরে গেল রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ লা লিগার ম্যাচে গ্রানাডার বিরুদ্ধে নিজের কেরিয়ারে প্রথম আত্মঘাতী গোল করে হতাশায় মাঠেই বসে পড়লেন মেগাস্টার এই পর্তুগিজ ফুটবলার।

রোনাল্ডোরা ফেভারিট, মেসিরা কিছুটা পিছিয়ে

আজ রাতে বছরের প্রথম এল ক্লাসিকো। রিয়ালের ঘরের মাঠে লড়াই দুই বিশ্বসেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আর মেসির মধ্যে। কোপা দেল রে-র মেগা সেমিফাইনালে এল ক্লাসিকো ঘিরে মাদ্রিদে ফুটবল উন্মাদনা তুঙ্গে। সেই ফুটবল উন্মাদনার উত্তাপ ছড়িয়ে পড়েছে গোটা ফুটবল বিশ্বে। এই ম্যাচের যাবতীয় আকর্ষণ মেসি আর রোনাল্ডোকে ঘিরেই। ফর্মের চূড়ায় আছেন দুই মহাতারকাই। ব্যালন ডি অরের লড়াই মেসির কাছে হারের পর থেকেই তেতে আছেন রোনাল্ডো।

গড়াপেটার কালো মেঘ মেসি-রোনাল্ডোদের লিগে

মেসি-রোনাল্ডো সমৃদ্ধ পৃথিবীর সেরা ফুটবল লিগে গড়াপেটার কালোছায়া! এবার লা লিগায় গড়াপেটার অভিযোগ তুললেন খোদ টুর্নামেন্ট কমিটির সহসভাপতি! টুর্নামেন্টের শীর্ষকর্তার এই অভিযোগে প্রশ্নের মুখে মেসি-রোনাল্ডোর মত তারকাখচিত লা লিগা।লা লিগা ফুটবল কমিটির সহসভাপতি জ্যাভিয়ের টেবাস অভিযোগ করেন,লা লিগার বেশ কিছু ম্যাচে গড়াপেটা হচ্ছে। বিক্রি হয়ে যাচ্ছে ম্যাচ।

শততম ম্যাচে রোনাল্ডো `ফেল`, বিশ্বসেরারও আটকে গেল

রোনাল্ডো, রুনি, ইনিয়েস্তা। এই মুহূর্তে বিশ্ব ফুটবলের সেরা তিন ফুটবলার দেশের জার্সিতে আটকে গেলেন। তিনজনেই দলকে জেতাতে পারলেন না। পর্তুগাল, ইংল্যান্ড, স্পেন প্রাক বিশ্বকাপের ম্যাচে ড্র করল। এবং তিন দেশেরই প্রতিপক্ষ সেভাবে আহামরি কেউ নয়। বুধবার রাতে পোলান্ডের কাছে ১-১ গোল ড্র কল ইংল্যান্ড। রুনির গোলে ম্যাচের ৩১ মিনিটে এগিয়ে গেলেও দুর্বল ডিফেন্সের কারণে গোল হজম করে ইংল্যান্ড।

আজ রাতে সেঞ্চুরি করছেন রোনাল্ডো

আজ, মঙ্গলবার রাতটা একটু অন্যরকম। পর্তুগালের জার্সি গায়ে আজই সেঞ্চুরি করতে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। হ্যাঁ ব্যাট হাতে নয় রোনাল্ডোর সেঞ্চুরিটা আসতে চলেছে দেশের হয়ে শততম ম্যাচে খেলতে নেমে।

রোনাল্ডোর স্বপ্নের ফর্মের সুফল পাচ্ছে রিয়াল

দেওয়ালে পিঠ ঠেকে গেলে মহাতারকারা কতটা ভয়ানক হতে পারে সেই কথাটা আরও একবার প্রমাণ করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। রিয়াল মাদ্রিদে তাঁর আর মন টিকছে না এমন খবরের পর রোনাল্ডো একবারে `ক্ষেপে` উঠেছেন। আর রোনাল্ডোর সেই স্বপ্নের ফর্মের সুফল পাচ্ছে রিয়াল মাদ্রিদ। বুধবার রাতের চ্যাম্পিয়ন্স লিগ শুধুই রোনাল্ডো ম্যাজিকে আছন্ন।

রিয়ালে রোনাল্ডো এখন `খোঁচা খাওয়া বাঘ`

তিনি রিয়াল মাদ্রিদে খুব কষ্টে আছেন। তাঁর মন ভাল নেই। এই ক`দিনে রিয়াল মাদ্রিদে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে নিয়ে কম কথা হয়নি। রোনাল্ডো কিন্তু সমালোচনার জবাবটা মাঠেই দিচ্ছেন। চ্যাম্পিয়ন্স লিগে দলকে জেতানোর পর এবার লা লিগায় হ্যাটট্রিক করলেন পর্তুগালের তারকা এই ফুটবলার।

রোনাল্ডোর ক্লাবে সুনীল ছেত্রী

ভারতীয় ফুটবলে নতুন ইতিহাস। পর্তুগালের চ্যাম্পিয়ন ক্লাব স্পোর্টিং লিসবনের `বি` দলের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন সুনীল ছেত্রী। রোনাল্ডো, নানিদের ক্লাব স্পোর্টিং লিসবনের ভাইস প্রেসিডেন্ট সুনীলের হাতে ক্লাবের জার্সি তুলে দেন। আপ্লুত সুনীল জানান, এই সুযোগকে কাজে লাগাতে বদ্ধপরিকর তিনি।