পাহাড়ে আবার বনধ

ফের অশান্তির ইঙ্গিত পাহাড়ে। তৃণমূল নেতার বাড়িতে হামলার ঘটনায় ধৃত জিটিএ সদস্যের মুক্তির দাবিতে, পাহাড়ে অনির্দিষ্টকাল বনধের ডাক দিল মোর্চা। জিটিএ এলাকায় রবিবার থেকে বনধের ডাক দেওয়া হয়েছে। ধৃতের মুক্তির দাবিতে আজ দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং এবং মিরিক থানায় গ্রেফতার হন মোর্চা নেতারা।

আন্দোলন চরম আকার নিলে দায় সরকারের, হুঁশিয়ারি মোর্চার

গোর্খাল্যান্ডের দাবিতে দিল্লিতে ধরনায় চরম হুঁশিয়ারি দিলেন মোর্চা নেতারা। মুখ্যমন্ত্রীকে বাদ দিয়েই বিজনবাড়িতে রঙ্গিলা নদীর ওপর নতুন সেতু উদ্বোধন করতে গিয়ে মোর্চা নেতা বিমল গুরুং বলেন, "এখনও পর্যন্ত গণতান্ত্রিক পথে আন্দোলন শান্তিপূর্ণ চলছে। কিন্তু, যেকোনও সময় আন্দোলন চরম আকার নিতে পারে। সেক্ষেত্রে রাজ্য ও কেন্দ্র সরকারকেই দায় নিতে হবে।"

মোর্চার সভায় নেই শীর্ষসারির নেতারা

মুখ্যমন্ত্রীর পাহাড় সফরের আগে আজ কার্শিয়ঙে সভা করবে গোর্খা জনমুক্তি মোর্চা। এর আগে ২০ জানুয়ারি দার্জিলিঙের চকবাজারে মোর্চার সভা হয়েছে। গত ১৬ জানুয়ারি মোর্চা নেতা রোশন গিরি হুঁশিয়ারি দেন, পৃথক তেলেঙ্গানা রাজ্য ঘোষণা করলে, গোর্খাল্যান্ডের দাবিও মানতে হবে। তবে এখনও মোর্চার তরফে আন্দোলনের নির্দিষ্ট রূপরেখা তৈরি হয়নি।