মহেশদের জয়, হার লিয়েন্ডারদের
লিয়েন্ডার পেজ, মহেশ ভূপতি। ভারতীয় টেনিসের দুই যুযুধান পক্ষের মঙ্গলবার অস্ট্রেলিয়ান ওপেনটা দুরকম গেল। মিক্সড ডাবলসে লিয়েন্ডার বিদায় নিলেন, আর মহেশ ভূপতি কোয়ার্টার ফাইনালে উঠলেন। তবে হার-জিত ছাপিয়ে দিনের বড় খবর হয়ে থাকল মহেশ ভূপতির অবসরের ইঙ্গিতটা।