কাল থেকে ডেভিস কাপে লিয়েন্ডার বনাম বাকিরা

ডেভিস কাপে কাল থেকে শুরু হওয়া কোরিয়ার বিরুদ্ধে ভারতের টাইটা যেন লিয়েন্ডার বনাম বাকিদের লড়াই। মহেশ ভূপতি থেকে সোমদেব দেববর্মন, রোহন বোপান্না থেকে বিষ্ণু বর্ধনে বিদ্রোহে প্রায় তৃতীয় সারির দল নিয়ে খেলতে নামছে ভারত। ব্যতিক্রম শুধু লিয়েন্ডার পেজ। যিনি সব কিছুর ঊর্ধ্বে দেশকে আগে রাখছি বলে চোট নিয়ে নিজের ৪৯ তম ডেভিস কাপ টাইয়ে নামছেন। আর তার সহযোদ্ধাদের নামটা টেনিসপ্রেমীরা তো বটেই কর্মকর্তারাও মনে রাখতে পারছেন না (দল গঠনের দিন তাঁর প্রমাণ পাওয়া গেছে)।

মহেশদের জয়, হার লিয়েন্ডারদের

লিয়েন্ডার পেজ, মহেশ ভূপতি। ভারতীয় টেনিসের দুই যুযুধান পক্ষের মঙ্গলবার অস্ট্রেলিয়ান ওপেনটা দুরকম গেল। মিক্সড ডাবলসে লিয়েন্ডার বিদায় নিলেন, আর মহেশ ভূপতি কোয়ার্টার ফাইনালে উঠলেন। তবে হার-জিত ছাপিয়ে দিনের বড় খবর হয়ে থাকল মহেশ ভূপতির অবসরের ইঙ্গিতটা।

মহেশকে হারিয়ে চ্যাম্পিয়ন লি

সাংহাই মাস্টার্স ওপেনে চ্যাম্পিয়ন হলেন লিয়েন্ডার পেজ-স্টেপানেক জুটি। ফাইনালে হারালেন ভারতীয় জুটি ভূপতি-বোপান্নাকে। লন্ডন অলিম্পিকের বিতর্কের পর প্রথমবার ভূপতি-বোপান্না জুটির মুখোমুখি হয়েছিলেন লিয়েন্ডার।তাই রবিবার হাইপ্রোফাইল এই ম্যাচকে ঘিরে ভারতীয় টেনিসমহলে উত্সাহ ছিল তুঙ্গে।

সাংহাইয়ের ফাইনালে মুখোমুখি লি-হেশ

বিশ্ব টেনিসের অন্যতম মুখরোচক লড়াইটা বেঁধে গেল সাংহাই মাস্টার্সের ডাবলস ফাইনালে। সাংহাইয়ে খেতাব জয়ের লড়াইয়ে মুখোমুখি ভারতীয় টেনিসের যুযুধান দুই পক্ষ মহেশ ভূপতি-রোপন বোপান্না বনাম লিয়েন্ডার পেজ। অলিম্পিকে মহাবিতর্কের পর এই প্রথম লিয়েন্ডারের বিরুদ্ধে খেলতে নামছেন ভূপতি-বোপান্নারা।

ফাইনালে হারলেও বিশ্ব টেনিসের সেরা মঞ্চে খেলবেন পেজ

অল্পের জন্য আরও একটা খেতাব জেতা হল না লিয়েন্ডার পেজের। অবশ্য প্রতিযোগিতার ফাইনালে ওঠায় পেশাদারি টেনিস সার্কিটের সেরা আট খেলোয়াড়দের নিয়ে নভেম্বর হতে চলা ওয়ার্ল্ড ট্যুর ফাইনালের জন্য খেলার ছাড়পত্র পেয়ে গেলেন লিয়েন্ডার-স্টেপানেক। এই বয়েসেও পেশাদার টেনিসের কুলীন এই প্রতিযোগিতায় খেলার যোগ্যতাঅর্জন করে লিয়েন্ডার বুঝিয়ে দিলেন বিশ্ব ডাবলস টেনিসে এখনও তাঁর রাজত্ব চলছে।

জাপানে ছুটছে লিয়েন্ডার এক্সপ্রেস, সানিয়ার হার

জাপানে লিয়েন্ডার এক্সপ্রেস দারুণ ছুটছে। জাপান ওপেনের ডাবলসে ফাইনালে উঠলেন লিয়েন্ডার পেজ। টোকিওয়ে শীর্ষ বাছাই লিয়েন্ডার পেজ-রাদেক স্টেপানেক জুটি সেমিফাইনালে সহজ জয় পেলেন।