আমি একটু মেয়েলি: শাহরুখ

দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গের পাগল প্রেমিক রাজ থেকে কলেজ বয় রাহুল হয়ে হকি কোচ কবীর খান। বিশ বছরেরও বেশি অভিনয় কেরিয়ারে বহু চরিত্রের জুতোয় পা গলালেও অ্যাকশন ছবিতে খুব একটা সাহস দেখাননি বলিউড বাদশা। এতদিনে কারণটা জানালেন নিজেই। শাহরুখ মনে করেন তিনি একটু মেয়েলি। তাই কোনওদিনই মাচো রোল করতে চাননি শাহরুখ।

সেরা বাবা শাহরুখ

ফাদার্স ডে তে ভারতের সেরা বাবার শিরোপা জিতলেন আরিয়ান আর সুহানার বাবা শাহরুখ খান। পা অমিতাভ বচ্চনকে পিছনে ফেলে সেরা বাবার তকমা ছিনিয়ে নিলেন শাহরুখ। ফাদার্স ডে-র আগের দিন একটি ম্যাট্রিমোনিয়াল সাইটে ১১,০০০ জন মহিলা শাহরুখের পক্ষে ভোট দিয়েছেন।

শাহরুখের সঙ্গে গানে না সলমনের

খান কলহ আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেলেন সলমন। বম্বে টকিজ ছবিতে একটি গানের দৃশ্যে একসঙ্গে নাচার কথা ছিল সলমন-শাহরুখের। তবে সেই প্রস্তাব নাকচ করে দিয়েছেন সলমন। শাহরুখ ছাড়াও আরও বহু তারকাকে দেখা যাবে ওই গানে।

শাহরুখ-সলমন প্রতিবেশী?

খান কলহ যখন চরমে ঠিক তখনই পাশাপাশি বাস করতে চলেছেন সলমন-শাহরুখ। ইতিমধ্যে মুম্বইয়ের বান্দ্রা ব্যান্ডস্ট্রান্ডে কিং খান নিজের বিলাসবহুল বাংলো মন্নত গড়ে তুললেও এতদিন পরিবারের সঙ্গে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের নিজের এক কামরার ফ্ল্যাটেই থাকতেন সলমন। তবে এবার নিজের জন্য নতুন বাড়ি খুঁজছেন সল্লু। শোনা যাচ্ছে তাঁর নতুন বাড়ি নাকি হতে চলেছে শাহরুখের বাড়ির খুব কাছেই।

জে লো নয়, কলকাতা মাতাবেন পিটবুল

আইপিএল সিক্সের উদ্বোধনে জে লোকে কলকাতায় আনতে বহুদিন ধরেই সাধাসাধি করছিলেন শাহরুখ। কলকাতাবাসীও জেনিফার লোপেজের নাচ চাক্ষুস দেখার আশায় বুক বেঁধেছিল। কিন্তু বহু সাধাসাধির পরও রাজি হননি জে লো। তাই অবশেষে এখন পিটবুলের দিকে ঝুঁকেছেন শাহরুখ।

চুপ থাকবেন শাহরুখ

বলিউডে স্পষ্টবাদী বলতে তাঁর নামটাই সবার প্রথম উঠে আসে। কিং খান এবার স্পষ্ট জানিয়ে দিলেন তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে আর মুখ খুলতে চান না তিনি। সম্প্রতি একটি মাইক্রোব্লগিং সাইটে শাহরুখ জানিয়েছেন, "আমি আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে কিছু না বলার সিদ্ধান্ত নিয়েছি। কারণ অনেক সময়ই আমার বক্তব্যকে বিকৃত করা হয়। সেটা যখন আমার ব্যক্তিগত জীবন নিয়ে হয় তখন আমাকে ব্যথিত করে।"

শাহরুখ, সানি, অক্ষয় ত্রিমুখী ইদ

দিওয়ালি যদি শাহরুখের হয়, ইদ তাহলে সলমনের। দু`দশক ধরে বলিউডে চলে আসছে এই ইতিহাস। তবে এবার বোধহয় একটু অন্যরকম ইদ দেখবে বলিউড। দৌড়ে নেই সলমন। শাহরুখ, অক্ষয় আর সানি। একশো কোটির ইঁদুর দৌড়ে একে অপরের ঘাড়ের ওপর নিশ্বাস ফেলছেন।

খান কাজিয়া মেটাতে ময়দানে রাখি

বেশ কিছুদিন ধরেই শিরোনামে নেই রাখি সাওয়ান্ত। তাঁর হাতে এখন কোনও কাজও নেই। তাই এবার খানেদের ঝগড়া মেটাতেই মাঠে নেমে পড়লেন রাখি।

ভারতীয় হয়ে আমি গর্বিত: শাহরুখ

বিগত কয়েকদিন ধরে চলা 'খান' বিতর্কে এবার মুখ খুললেন ক্ষুব্ধ শাহরুখ খান। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে জানালেন, "আমি এই বিতর্কের কোনও ভিত্তিই খুঁজে পাচ্ছি না। দুর্ভাগ্যবশত আমি প্রবন্ধে যা লিখেছিলাম সেটাই বাস্তবে ঘটল। যারা এই প্রবন্ধটা পড়েননি তাঁরা অন্ধের মতো এমন কিছু মানুষের কথার ওপর ভরসা করছেন যাঁরাও প্রকৃতপক্ষে জানেন না আমি প্রবন্ধে ঠিক কী লিখেছিলাম। ভারতীয় হয়ে আমি গর্বিত"।