জতুগৃহের দায় কার? দিনভর চাপানউতোর

কার গাফিলতিতে সূর্য সেন মার্কেটে অগ্নিকাণ্ড? আগুন নেভার আগেই শুরু হয়ে যায় দায় এড়ানোর পালা। দমকলমন্ত্রী, মেয়র, এলাকার বিধায়ক--সবাই তৃণমূল কংগ্রেসের। তবু তাঁরাই একের অন্যের কাঁধে দায় ঠেলে নিজেকে বাঁচাতে ব্যস্ত হয়ে পড়লেন।

শিখা মিত্র, ফায়দা তুলতে উদ্যোগী কংগ্রেস

শিখা মিত্রের সাসপেনশন নিয়ে দিনভর গুঞ্জন বিধানসভায়। সরব কংগ্রেস, আলোড়ন তৃণমূল শিবিরেও। শোকজ ছাড়াই কেন শিখা মিত্রকে সাসপেন্ড করা হল তানিয়ে ঘনিষ্ঠমহলে প্রশ্ন তুলেছেন তৃণমূল কংগ্রসের একাধিক বিধায়ক।

দলের বিরুদ্ধে জেহাদ, শিখা মিত্রকে বহিষ্কার করতে পারে তৃণমূল

তৃণমূল বিধায়ক শিখা মিত্রর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছে দল। সূত্রে খবর, দলের শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠকে তাঁকে সাসপেন্ড, এমন কী বহিষ্কারও করার সিদ্ধান্ত নেওয়া হয়ে পারে।