বেসুর হস্টেলে ছাত্রদের মারপিট

কলেজ হস্টেলে মদ্যপ অবস্থায় মারপিটের অভিযোগ উঠল বেসুর কয়েকজন ছাত্রের বিরুদ্ধে। শিবপুর থানায় অভিযোগ দায়ের করেছেন ওই কলেজের ছাত্র বিক্রম চাকমা। তাঁর অভিযোগ, বৃহস্পতিবার শিবপুরের রিচার্সন হলে তাঁকে মদ্যপ অবস্থায় মারধর করে কয়েকজন ছাত্র।

তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত দুই জেলা

তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর সংঘর্ষের জেরে রণক্ষেত্রের চেহারা নিল হাওড়ার শিবপুর ও বর্ধমানের পাণ্ডবেশ্বর এলাকা। সোমবার সকালে হাওড়া জেলার শিবপুরে বাইক চুরি অভিযোগকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে বচসা সংঘর্ষের চেহারা নেয়। শুরু হয় ব্যাপক বোমাবাজি। ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় দুপক্ষই। লুঠপাট চালানো হয় ওই এলাকার দোকানপাটে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘক্ষণ ধরে শিবপুর ট্রামডিপোর মতো জনবহুল এলাকায় লুঠপাট চললেও পুলিস পৌঁছয় অনেক পর।