জীবনযুদ্ধে হার মানাল নাগপুরের সেই নির্যাতিতা শিশুকন্যা

দু সপ্তাহের জীবনযুদ্ধে ইতি পড়ে গেল। মারা গেল নাগপুরের সেই ছোট্ট মেয়েটিকে। সমাজের কিছু লোকের নোংরা মানসিকতার শিকার হয়ে গণধর্ষিতা হতে হয়েছিল সেই ছোট্ট মেয়েটিকে।

কী করবেন

এই গরমে অবস্থা কাহিল সবার। কোনও কাজে ঠিক মত লাগছে না, বাইরে বের হতে ভাল লাগছে না। ঘুমটাও আসতে চাইছে না ঠিকমত। এমন একটা সময় আমাদেরই যদি এই অবস্থা হয়, তাহলে ভাবুন তো বাচ্চাদের কী হচ্ছে। আমরা তো তবু আমাদের কষ্টগুলো মুখে বলতে পারি, কিন্তু বাচ্চারা তো নিজেদের কষ্ট ঠিকমত বলতে পারে না। তাহলে! এখানেই আমার, আপনার মানে যারা বয়সে বড় তাদের অনেক দায় বর্তায় ওই ছোট বাচ্চাদের প্রতি।

দিল্লি ধর্ষণ কাণ্ডে পুলিস কমিশনারকে দুষল শীর্ষ আদালত

রাজাধানী দিল্লিতে শিশুকন্যার ধর্ষণের ঘটনায় আইনি ব্যবস্থা নিতে দেরি হল কেন? সোমবার পুলিস কমিশনার নিরাজ কুমারকে এই প্রশ্নই করল সুপ্রিম কোর্ট। এক সপ্তাহের মধ্যে তাঁর কাছে জবাব তলব করেছে শীর্ষ আদালত।

দিল্লিতে শৌচালয়ে উদ্ধার ছ`বছরের শিশু, সন্দেহ ধর্ষণের

ছয় বছরের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ উঠল। শহরটা ফের রাজধানী নয়াদিল্লি। বদরপুরের একটি শৌচালয়ের কাছে অচৈতন্য অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়। তাঁর শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাঁর অবস্থা এখন স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে ডাক্তাররা।

শিশু কন্যাকে ধর্ষণ করে খুন, পুলিসের হাতে নিগৃহীত মা

লখনৌ থেকে ৩৩০ কিলোমিটার দূরে আলিগড়ে একটি আর্বজনার স্তূপ থেকে উদ্ধার হল ছ`বছরের এক শিশু কন্যার মৃতদেহ। শিশুটির বাবা মা অভিযোগ করেছেন ধর্ষণ করে মেয়েটিকে খুন করা হয়েছে। এরপরেই স্থানীয় মানুষরা ক্ষোভে ফেটে পড়েন। তাঁরা ঘটনাস্থলে জড়ো হয়ে প্রতিবাদ জানাতে শুরু করেন।

খেলা নিয়ে বচসার জেরে খুন শিশু

সামান্য বল খেলা নিয়ে বচসা, আর তা নিয়ে ঝামেলার জেরে গুলি করে খুন করা হল সাত বছরের এক শিশুকে। উত্তর চব্বিশ পরগনার টিটাগড়ে এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। গতকাল বিকেলে খেলার সময় বল নিয়ে ঝগড়া হয় দুই শিশুর মধ্যে। সামান্য ওই ঘটনার রেশ গড়ায় দুই শিশুর পরিবারে। অভিযোগ, মহম্মদ আরমান নামে এক যুবক রাহুল গিরি নামের শিশুকে গুলি করে।

শিশু কন্যা দিবসের আগে সমাজের আসল চিত্র

২৪ জানুয়ারি জাতীয় শিশু কন্যা দিবস। কিন্তু তার আগে দেশে মেয়েদের বর্তমান অবস্থা নিয়ে সমীক্ষা যথেষ্ট উদ্বেগ তৈরি করেছে। কন্যাভ্রূণ হত্যার মত ভয়ঙ্কর সমস্যার বাড়বাড়ন্ত এবং অপুষ্টি ও নারী শিক্ষার হতাশাজনক ছবি ক্রমেই চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে।

পেসমেকারের লোভে খুশির খুন?

দু দু`বার পোস্টমর্টেম করেও খুশির মৃতদেহ থেকে মিলল না পেসমেকার। আটদিন নিখোঁজ থাকার পর লিলুয়ার একটি কুয়ো থেকে আজ উদ্ধার হয় চার বছরের শিশু খুশির মৃতদেহ। খুশির পরিবারের অনুমান পেসমেকারের লোভে কেউ খুশিকে অপহরণ করে খুন করে।  

এখনও অধরা অভিযুক্তরা

নার্সিংহোমে শিশু বিক্রির ঘটনায় এখনও অধরা অভিযুক্তরা। ঘটনার দায় এড়াচ্ছে নার্সিংহোম কর্তৃপক্ষ। উঠছে পুলিসি তদন্তেও ঢিলেমির অভিযোগ। গতকাল নার্সিংহোম কর্তাদের জিজ্ঞাসাবাদ করলেও তাঁদের বিরুদ্ধে কার্যত কোনও ব্যবস্থা নেয়নি পুলিস। এই ঘটনার তদন্তের মুখ ঘুরিয়ে দেওয়ারও অভিযোগ উঠেছে। নার্সিংহোম কর্তাদের সাফাই অভিযুক্ত পিন্টু, রমজান, কৌশিক রায় সমাধান নার্সিংহোমের সঙ্গে যুক্ত নন। কর্তৃপক্ষের দাবি, তাঁদের অন্ধকারে রেখে নার্সিংহোমকে ব্যবহার করা হয়েছে। নার্সিংহোমের ভিতরে ঢুকে শিশুটিকে বিক্রির চেষ্টা করা হয়েছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ।