শিয়ালদহ স্টেশনে ৮ কেজি বিস্ফোরক উদ্ধার

শিয়ালদহ স্টেশনে লালাগোলা প্যাসেঞ্জার থেকে  উদ্ধার হল প্রায় আট কেজি বিস্ফোরক। উদ্ধার হওয়া বিস্ফোরক আরডিএক্স, সন্দেহ পুলিসের।  সোমবার ভোরে ওই বিস্ফোরক ডাউন লালগোলা প্যাসেঞ্জারে নিয়ে আসা হয়। গোপন সূত্রে খবর পেয়ে জিআরপি ওই বিস্ফোরক উদ্ধার করে। এই ঘটনায়  জালাল আলি নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। বিস্ফোরকগুলি পরীক্ষা করে দেখছেন সিআইডির বোমা বিশেষজ্ঞরা। 

৩ কেজি সোনা উদ্ধার

প্রায় কোটি টাকার সোনা উদ্ধার করল কাস্টমস বিভাগ। উদ্ধার হওয়া সোনার পরিমাণ প্রায় তিন কেজি। এই বিপুল পরিমাণ সোনা পাচারের অভিযোগে শিয়ালদহ স্টেশন থেকে গ্রেফতার করা হয়েছে এক ব্যক্তিকে। জানা গেছে ধৃত ব্যক্তি দিল্লির বাসিন্দা। ব্যাঙ্কক থেকে দিল্লিতে পাচারের জন্যই নিয়ে যাওয়া হচ্ছিল এই বিপুল পরিমাণ সোনা।