মেঘলা আকাশে মুখ ঢেকেছে রাজ্য, ২৪ ঘণ্টা চলবে বৃষ্টি

পশ্চিমী ঝঞ্ঝার কারণে আজ সকাল থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে বৃষ্টি। আগামী ২৪ ঘণ্টা এই পরিস্থিতি থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের জেলাগুলিতে গতকাল থেকেই লাগাতার চলছে বৃষ্টি। রাজ্যের দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে পশ্চিমী ঝঞ্ঝা। এর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় আকাশ মেঘলা থাকবে। কিছুটা কমবে দিন ও রাতের তাপমাত্রাও।  

রাজ্যে ফের ফিরছে শীত

কয়েকদিনের জন্য উধাও হয়ে যাওয়ার পর, আবার শীত ফিরছে রাজ্যে। কাল থেকে রাজ্যের তাপমাত্রা অনেকটাই কমে যাবে। আবহবিদরা জানিয়েছেন, টানা কয়েকদিন ধরে একটি ঘূর্ণাবর্ত বিহারের ওপর অবস্থান করছিল।

শীত কমছে রাজ্যে

উত্তরভারতে তীব্র শৈত্যবপ্রবাহ ও তুষারপাত অব্যাহত থাকলেও হাড় কাঁপানো শীতে ছন্দোপতন ঘটতে চলেছে রাজ্যে। এই মুহূর্তে উত্তুরে হাওয়ার গতিপথে কোন বাধা না থাকলেও আগামী আটচল্লিশ থেকে বাহাত্তর ঘণ্টার মধ্যে রাজ্যের কাছাকাছি আসতে চলেছে একটি পশ্চিমীঝঞ্ঝা। এর ফলে আগামী আটচল্লিশ ঘণ্টায় তাপমাত্রা ধীরে ধীরে স্বাভাবিকের কাছে চলে যাবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

ক্ষতির মুখে বর্ধমানের আলু চাষিরা

সঙ্কটের মুখে শস্যগোলা বর্ধমান। ঘন কুয়াশার কারণে সমস্যা দেখা দিয়েছে শীতকালীন সব্জির ফলনে। সবচেয়ে বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা আলু চাষের। ইতিমধ্যে বহু জায়গায় আলু গাছে রোগ দেখা দিতে শুরু করেছে। এভাবে দিনের পর দিন কুয়াশার প্রকোপ চলতে থাকলে চরম ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা।      

ক্রিসমাস ইভে জমিয়ে শীত

মেঘ কেটে ঝকঝকে রোদ ওঠায় সোমবার চুটিয়ে শীতের মজা উপভোগ করেন শহরবাসী। রবিবারের তুলনায় তাপমাত্রা সামান্য বাড়লেও ঠাণ্ডা ছিল পুরোমাত্রায়। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ২৪ ঘণ্টায় খুব একটা হেরফের হবে না তাপমাত্রায়। তবে সকালের দিকে কুয়াশা থাকবে।

এফডিআই নিয়ে বিতর্ক শুরু লোকসভায়

বিতর্ক আর হট্টোগোলে শুরু হল খুচরো ব্যবসায় বিদেশি বিনিয়োগ নিয়ে আলোচনা। বিতর্কের শুরুতেই লোকসভার বিরোধী দলনেত্রী সুষমা স্বরাজ এফডিআই বিল পাশের জন্য ইউপিএ সরকারের কড়া সমালোচনা করেন। বিজেপির তরফে সুষমা স্বরাজ অভিযোগ করেন, এফডিআই সিদ্ধান্ত নিয়ে কোনও রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করা হয়নি। লোকসাভায় বিজেপি দলনেত্রী কটাক্ষের সুরে বলেন, "গত শীতকালীন অধিবেশনে সরকার আশ্বস্ত করছিল এফডিআই নিয়ে সব দলের মধ্যে ঐক্যমত প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত সিদ্ধান্ত স্থগিত রাখা হবে।"

থমকে গেল শীত

শীতের তীব্রতা বাড়ছিল ক্রমশই। নভেম্বরের শেষে ১৪ ডিগ্রিতে পৌঁছেছিল তাপমাত্রার পারদ। কিন্তু হঠাত্ই ছন্দপতন। আন্দামানের কাছে বঙ্গপোসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। যার জন্য বাধা পাচ্ছে উত্তুরে হাওয়া। বাড়ছে তাপমাত্রা।

দশকের শীতলতম নভেম্বর ভোর

নভেম্বরের শেষেই শহরে শীতের দাপট। পরিসংখ্যান বলছে এক দশকের মধ্যে নভেম্বর মাসে এতটা নামেনি তাপমাত্রার পারদ। আবহাওয়া দফতর জানাচ্ছে আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা চোদ্দ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম।

শীতের সকালে চিড়িয়াখানায় পোলিও শিবির

বহু প্রতীক্ষার পর এসেছে শীত। কলকাতায় সে অল্প কয়েকদিনের অতিথি। তাই শীতের কটা দিন আনন্দে গা ভাসাতে সারা বছর ধরে তৈরি কলকাতা। রবিবার শীতের সকালে চিড়িয়াখানায় উপচে পড়া ভিড়। শীতের মিঠে রোদ গায়ে মেখে রবিবার সকালে বাবা-মায়ের হাত ধরে কচিকাঁচার দল হাজির চিড়িয়াখানায়।