কেসর রসমালাই

রসহীন জীবনে রসানুসন্ধানের সেরা এবং চটজলদি উপায় পৈটিক শান্তি। উদর তৃপ্তি ঘটলে বিস্বাদ জীবনের রসময় হতে বেশি সময় লাগবে না। রস আর পেটের পারফেক্ট মেলবন্ধন ঘটাতে রসমালাইয়ের জুড়ি মেলা ভার। আপনারা যাতে রসেবসে টইটুম্বুর হয়ে থাকেন তাই রসমালাইয়ের রসালো রেসিপি রইল আপনাদের জন্য। সঙ্গে একটু কেসর মিশিয়ে নিন...বাকিটা জিভের দায়িত্বে ছেড়ে দিন না হয়।

জালেবি

দীপাবলি হোক বা দোল। বিকেলের জলখাবার হোক বা সকালের নাস্তা। জিলিপি সমাদৃত সবসময়। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, সারা ভারতের রসনাতৃপ্তি পর জিলিপি ম্যাজিকে মজেছে বহির্বিশ্বও। চিনির রসে ডোবা সরু প্যাঁচের মুচমুচে জিলিপি কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে পারে পৃথিবীর যে কোনও মিষ্টির সঙ্গে। এবারের দীপাবলিতে তাই জিলিপি চাই-ই-চাই।

কেসর কাজু বরফি

এসে গেল আলোর উত্সব। দীপাবলি মানেই হকের রকম বাজি, আলোর রোশনাই আর দেদার খাওয়া দাওয়া। তার মধ্যে অবশ্যই মিঠেকড়ার পাল্লাই ভারী। মিষ্টি রকমফের হয় জায়গায় জায়গায়। বদলে যায় স্বাদ। তবে এদের মধ্যে প্রাদেশিকতার বেড়া টপকে সারা ভারতে রাজত্ব করে তাদের মধ্যে এক নম্বরে রাখতেই হয় বাধ্য কাজু বরফিকে।

কালা জামুন

কাশ্মীর থেকে কন্যকুমারী বদলে যায় খাবারের স্বাদ। মশলার তারতম্যে বদলে যায় তার রং, রূপ। বদল হয় শেষপাতেও। উত্তর ভারতে গাজরের হালুয়া, বেসনের লাড্ডুর রাজত্ব হলে পূর্ব ভারতে মনোপলি নিয়ে বসে আছে রসগোল্লা, কাঁলাকাদ। বদলায় না শুধু কালা জামুন। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম কালা জামুনকে ভালবেসে ঘরে তুলেছে সকলেই।

নিশাস্তা হালুয়া

সামনেই পুজো। বিজয়ার শেষ পাতে থাক বেগমের মুসলমানি নিশাস্তা হালুয়া। আমি শিখেছি মনিরা বেগমের থেকে।

শাহি রাবড়ি

শাহি আর মুঘলাই খানা আমার মেয়েটার ভীষণ প্রিয়। এমনিতে মিষ্টির প্রতি তার বড়ই অনীহা।

খোয়া লস্যি

এবার পুজোয় এই লস্যিটা ট্রাই করুন। অষ্টমীর অঞ্জলি শেষে হিট করবেই।

বাদাম বরফি

শহরের ভুজিয়াওয়ালার দোকানে বেশ অনেক দিন ধরেই হিট। অনেক কসরত করে বানানোর অনেক রেসিপি পাবেন।

আইসক্রিম সন্দেশ

আমার ছোট ছেলেটার সেই এক আবদার। বাজার, পার্ক, শপিং মল যেখানেই যাই ওর একই আবদার," আইসক্রিম খাব"। ওরই জন্য একটা রেসিপির কথা মাথায় এসেছিল। পুরো আবিষ্কারটাই অবশ্য আমার নয়। টিভিতে কিছুটা এই রকমই একধরনের রেসিপির কথা দেখেছিলাম। সঙ্গে জুড়ে দিলাম নিজের উদ্ভাবনী ক্ষমতা। নাম দিলাম আইসক্রিম সন্দেশ। আমাদের বাড়ির এটা এখন হট আইটেম। তাই সবার সঙ্গে এটা শেয়ার করছি। আশা করছি ভালই লাগবে।