সন্ত্রাসের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ বুদ্ধিজীবীদের

রাজ্যে একের পর এক সন্ত্রাসের ঘটনায় উদ্বিগ্ন বুদ্ধিজীবীরা। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজ্যের দায়সারা মনোভাবের প্রতিবাদে রাজ্যপালের দ্বারস্থ হচ্ছে সংস্কৃতি সমন্বয় মঞ্চ। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষকেও প্রতিবাদের আর্জি জানানো হয়েছে।

জেল ভেঙে পালাতে ১৮ ফুটের সুরঙ্গ আমেদাবাদের জেলে

আমেদাবাদের সবরমতীর জেলে ১৮ ফুটের সুরুঙ্গ! সোমবার এই খবর চাউর হতেই চঞ্চল্য ছড়ায় প্রশাসনিক মহলে। পুলিস আধিকারিকরা সন্দেহ করছেন, ২০০৮-এর ধারাবাহিক বিস্ফোরণের অপরাধী ১৪ জনের দল এই কাজের পেছনে রয়েছে।

শাহরুখকে পাকিস্তানে আমন্ত্রণ হাফিজ সঈদের

শাহরুখ খানকে পাকিস্তানে আমন্ত্রণ জানালেন হাফিজ সঈদ। সম্প্রতি একটি ম্যাগাজিনে প্রকাশিত ৯/১১-র সন্ত্রাস সম্পর্কে শাহরুখের একটি মন্তব্যের পরই এসেছে এই আমন্ত্রণ। সন্ত্রাসের পর একজন ইসলাম ধর্মাবলম্বী হিসেবে শাহরুখ কী অনুভব করেন তাই ব্যক্ত করেছিলেন সাক্ষাতকারে।

২৬ জানুয়ারি আকাশ পথে হানা হতে পারে মুম্বইয়ে

মুম্বইয়ে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে হামলা চালাতে পারে বাংলাদেশের সন্ত্রাসবাদী সংগঠন। এই মর্মে সতর্ক করা হয়েছে মুম্বই পুলিসকে। খবর পাওয়ার পরই তল্লাসিতে নেমে মুম্বইয়ে বসবাসকারী ২০০০ বাংলাদেশীকে আটক করেছে পুলিস।

শিন্ডের মন্তব্যে সায় খুরশিদের

`গেরুয়া সন্ত্রাস` বিতর্কে মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্ডের পাশেই দাঁড়ালেন বিদেশমন্ত্রী সলমন খুরশিদ। এ দিন এক সাংবাদিক সম্মেলনে খুরশিদ বলেন, "যথেষ্ট তথ্যের অপর ভিত্তি করেই স্বরাষ্ট্রমন্ত্রী এই মন্তব্য করেছেন।" চরমপন্থী সন্ত্রাসের যে কোনও রূপই ভারতের জন্য ক্ষতিকারক বলে মনে করেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রীর মত, "সন্ত্রাসের কোনও ধর্ম হয় না। তাঁর কথাগুলিকে দৃষ্টি ঘুড়িয়ে দিতে ব্যবহার করা উচিত নয়।"

সন্ত্রাসদমনে মায়ানমার-ভারতের যৌথ উদ্যোগের আশ্বাস

ভারত এবং মায়ানমারের মাটিতে সন্ত্রাসদমনে দুই দেশকে যৌথ ভাবে কাজ করতে হবে। রাজধানী নেপিতাতে আজ মায়ানমারের প্রেসিডেন্ট থান সোইনের সঙ্গে বৈঠকে একথা বলেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। বৈঠকে উপস্থিত ছিলেন বিদেশমন্ত্রী এস এম কৃষ্ণাও।

নয়াদিল্লির পথে হেঁটেই মুম্বই সন্ত্রাস নিয়ে হাফিজকে নিশানা হিলারির

মুম্বই সন্ত্রাসে হাফিজ সইদের ভূমিকা নিয়ে কার্যত নয়াদিল্লির সুরেই সুর মেলালেন হিলারি রডহ্যাম ক্লিনটন। আজ কলকাতায় মার্কিন বিদেশ সচিব বলেন, শুধু পরিকল্পনাই নয়, সম্ভবত হামলার সঙ্গেও সরাসরি যুক্ত ছিল হাফিজ সইদ। আমেরিকা যে জামাত-উদ-দাওয়ার মাথার দাম ঘোষণা করেছে, সে কথাও জানিয়ে দেন তিনি। সেইসঙ্গেই হিলারি ক্লিনটন বলেন, আল কায়দার বর্তমান প্রধান জাওয়াহিরি সম্ভবত পাকিস্তানেই লুকিয়ে আছেন।

সন্ত্রাসে দায়ী আইএসআই, অভিযোগ প্রধানমন্ত্রীর

সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে ইসলামাবাদের সদিচ্ছা নিয়ে ফের প্রশ্ন তুললেন মনমোহন সিং। আমেরিকা সফর শেষে দিল্লি ফেরার পথে বিশেষ বিমানে সফরসঙ্গী সাংবাদিকদের প্রধানমন্ত্রী বলেন, পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর কথা অনেকদিন ধরেই বলে আসছে ভারত। শেষপর্যন্ত বিশ্ব সেটা বুঝতে পারায় তিনি খুশি।