অভিযোগ, প্রতিশ্রুতি আর লড়াইয়ের সমাবেশ

রাজ্য সরকারের  প্রশ্রয়েই বাড়বাড়ন্ত সমাজবিরোধীদের। নিরাপত্তা নেই মহিলাদেরও। শহিদ মিনারে সিপিআইএমের সমাবেশে সরকারের বিরুদ্ধে এমনই অভিযোগ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য।

সমাবেশে আসার পথে বাস উল্টে আহত ৩০

শহিদ মিনারে সিপিআইএমের সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে দুর্ঘটনায় পড়লেন ৩০জন। রেড রোডের মুখে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাসটি। বাসটিতে ৩০ জন যাত্রী ছিলেন বলে জানিয়েছে পুলিস।

আজ বন্ধ রাজ্যের ওষুধের দোকান

ওষুধ বিক্রেতাদের সমাবেশের জেরে, আজ রাজ্যের বেশিরভাগ ওষুধের দোকান বন্ধ রয়েছে।  রাজ্যে পিপিপি মডেলে জেনেরিক ওষুধের দোকান খোলার সরকারি সিদ্ধান্তের পুনর্বিবেচনা সহ ৭ দফা দাবিকে সামনে রেখে আজ ধর্মতলায় সমাবেশের ডাক দিয়েছে  বেঙ্গল কেমিস্ট এন্ড ড্রাগিস্ট  অ্যাসোসিয়েশন (বিসিডিএ)। সংগঠনের আওতায়  রয়েছে রাজ্যের পঁয়তিরিশ হাজারের বেশি ওষুধের দোকান। এর মধ্যে আপত্কালীন পরিস্থিতির জন্য কিছু দোকান খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে বিসিডিএ। 

আজ রাজ্যে ওষুধের দোকান বন্ধ

ওষুধ বিক্রেতাদের সমাবেশের জেরে, কাল রাজ্যের বেশিরভাগ ওষুধের দোকান বন্ধ থাকার আশঙ্কা দেখা দিয়েছে। ফলে চরম দুর্ভোগে পড়তে পারেন অসংখ্য মানুষ। রাজ্য সরকারের ফেয়ার প্রাইস শপের সঙ্গে সংঘাতের জেরে কাল দুপুর বারোটা থেকে সমাবেশ ডেকেছেন ওষুধ ব্যবসায়ীরা। 

রাজ্যপালের দ্বারস্থ বামেরা

বামুনঘাটায় বাম নেতা কর্মীদের ওপর হামলার ঘটনায় প্রধান অভিযুক্ত আরাবুল ইসলামের গ্রেফতারের দাবিতে রাজ্যপালের দ্বারস্থ হতে চলেছে বামেরা। আজ সন্ধে ৬টায় রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করবে বাম পরিষদীয় দল। রেজ্জাক মোল্লাকে মারধর ও বামুনঘাটায় বাম কর্মী সমর্থকদের ওপর আক্রমণের ঘটনায় মূল অভিযুক্ত তৃণমূল নেতা আরাবুল ইসলামকে গ্রেফতারের দাবি জানাবেন তাঁরা।  আরাবুলকে গ্রেফতারের দাবিতে আলিপুরে অবস্থান-বিক্ষোভ করে বামেরা। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে পুলিসি নিষ্কৃয়তাকে ধিক্কার জানিয়ে সিপিআইএম নেতা মহম্মদ সেলিম বলেন, "অপরাধীদের গ্রেফতার করতে হবে।" সেইসঙ্গে, প্রতিবাদ সমাবেশে আসার পথে শাসক দলের দুষ্কৃতীদের হাতে দলীয় সমর্থকদের আক্রান্ত হওয়ারও নিন্দা করেন সেলিম।

প্রাথমিক শিক্ষক নিয়োগেও চলছে লাগামছাড়া তোলাবাজি, অভিযোগ সূর্যর

প্রাথমিক শিক্ষক নিয়োগে তোলাবাজির অভিযোগ করলেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র।  আজ  রানী রাসমণি রোডে প্রাথমিক শিক্ষকদের এক সমাবেশে বিরোধী দলনেতা অভিযোগ করেন, টাকা দিলেই পছন্দের পোস্টিং পাওয়া যাচ্ছে। এদিনের অনুষ্ঠানে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু মনে করিয়ে দেন, সত্তরের দশকে নৈরাজ্যের বিরুদ্ধে শিক্ষকরা রুখে দাঁড়িয়েছিলেন। সেই একই পথে  শিক্ষক আন্দোলনের ডাক দিয়েছেন তিনি।

নারী নির্যাতনের প্রতিবাদে সরব বামেরা

রাজ্যে একের পর এক মহিলাদের আক্রান্ত হওয়ার ঘটনার প্রতিবাদ জানিয়ে শনিবার রাস্তায় নামল বামেরা। বামেদের অভিযোগ, এক সময় অন্যান্য রাজ্যের তুলনায় এরাজ্যে মহিলারা অনেক বেশি নিরাপদ ছিলেন। কিন্তু গত দেড় বছরে নিরাপত্তা নিয়ে তাঁদের উদ্বেগ বেড়েছে। শনিবার রানি রাসমণী রোডে এক সমাবেশে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন, "মহিলাদের ওপর অত্যাচার বাড়ছে। "

রাজ্যে বেড়েছে শ্লীলতাহানি, প্রতিবাদে আজ পথে নামছে বামেরা

রাজ্যে একের পর এক মহিলাদের আক্রান্ত হওয়ার ঘটনার প্রতিবাদ জানিয়ে শনিবার রাস্তায় নামছে বামেরা। বামেদের অভিযোগ, এক সময় অন্যান্য রাজ্যের তুলনায় এরাজ্যে মহিলারা অনেক বেশি নিরাপদ ছিলেন। কিন্তু গত দেড় বছরে নিরাপত্তা নিয়ে তাঁদের উদ্বেগ বেড়েছে।

আজ কংগ্রেসের রামলীলা রাজধানীতে

দুর্নীতি এবং বিতর্কে জেরবার কংগ্রেস এবার পাল্টা আক্রমণের পথে হাঁটতে চলেছে। রবিবার দিল্লির রামলীলা ময়দানের সমাবেশ থেকেই সেই কাজটাই শুরু করতে চলেছেন সভানেত্রী সোনিয়া গান্ধী। সমাবেশে আর্থিক সংস্কারের পক্ষে সওয়াল করবেন প্রধানমন্ত্রী মনমোহন সিংও।