কাশ্মীরি চিকেন

কাশ্মীরি চিকেনের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল দুধ আর কাজু। ভেড়ার ঘন দুধের দই ও টাটকা কাজুবাদাম বাটায় স্বাদ খোলে চিকেনের। এখানে ভেড়ার দুধ না পাওয়া গেলেও কম টক গরুর ঘন দুধের দইয়েও জমে যাবে কাশ্মীরি চিকেন। সঙ্গে কাশ্মীরি পোলাও। তবে রুমালি রুটির সঙ্গেও খেতে পারেন।

সাগ গোস্ত

খাসির মাংস বলতেই বাঙালির ধারণা তেল গড়ানো কষা মাংস। শাকপাতার সঙ্গে তাকে মেশানোর কথা ভাবতেই পারেন না অনেকেই। কিন্তু সেই শাকপাতা আর খাসির সংমিশ্রণেই তৈরি করা যায় সাগ গোস্তের মতো লোভনীয়, সুস্বাদু খাবার। মূলত পঞ্জাবি মুলুকের খাবার হলেও বাঙালি হেঁসেলেও ধীরে ধীরে জায়গা করে নিচ্ছে সাগ গোস্ত। ভাত, রুটি, পরোটা, পোলাও যেকোনও কিছুর সঙ্গেই দিব্যি খাওয়া যায় সাগ গোস্ত। দুপুরে, রাত্রে যেকোনও সময়ই খাওয়া যায়।