বেচারামকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ আদালতের

নির্দিষ্ট সময়ের আগেই আদালতে পৌঁছে গেলেন মন্ত্রী বেচারাম মান্না। আজ দুপুরে আদালতে হাজিরার সময় ছিল বেচারাম মান্নার। কিন্তু সকাল সাড়ে ১০টা নাগাদ তিনি আদালতে পৌঁছন। আদালত বেচারাম মান্নার হাজিরা মঞ্জুর করে। এবং চার সপ্তাহের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেয়। ছয় সপ্তাহ পর এই মামলার শুনানি শুরু হবে বলেও আদালত জানিয়ে দিয়েছে। গত ২ ডিসেম্বর সিঙ্গুরে এক জনসভায় সিঙ্গুরের জমি মামলা প্রসঙ্গে বেশকিছু মন্তব্য করেছিলেন তিনি।

বেচারাম মান্নার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের


আদালত অবমাননার দায়ে কলকাতা হাইকোর্ট রাজ্যের কৃষি প্রতিমন্ত্রী বেচারাম মান্নার বিরুদ্ধে রুল জারি করল। ফৌজদারী দণ্ডবিধি অনুসারে এই রুল জারি করা হয়েছে। আগামী ১৮ ডিসেম্বর বেচারাম মান্নাকে সশরীরে হাইকোর্টে হাজিরা দিতে হবে।

সিঙ্গুরের জমি রাজ্য সরকারের হাতেই রয়েছে: মমতা

সিঙ্গুরের অনিচ্ছুক কৃষকদের জমি ফেরতের ইস্যুতে মুখ্যমন্ত্রীর ঘোষণায় ফের বিভ্রান্তি ছড়িয়েছে। আজ সিঙ্গুরে তিনি সাংবাদিকদের বলেন, "জমি রাজ্য সরকারের হাতেই রয়েছে।" মামলার নিষ্পত্তি হলেই তা কৃষকদের ফিরিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রশ্ন উঠেছে, যে জমি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে, সেই জমি রাজ্য সরকারের হাতে রয়েছে বলে কীভাবে দাবি করেন মুখ্যমন্ত্রী? কীভাবেই বা তিনি ধরে নিচ্ছেন মামলায় রাজ্য সরকারেরই জয় হবে?

সিঙ্গুর নিয়ে "কোনও রাগ নেই, শুধুমাত্র দুঃখ আছে", জানালেন টাটা

ভবিষ্যতে এ রাজ্যে গাড়ি কারখানা তৈরির আশা ছাড়ছেন না তিনি। আজ কলকাতায় টাটা গোষ্ঠীর বিদায়ী চেয়ারম্যান রতন টাটা নিজেই এ কথা স্পষ্ট করে দেন। একইসঙ্গে জানান, রাজনৈতিকভাবে বন্ধুত্বের পরিবেশ পেলে তবেই পশ্চিমবঙ্গে নতুন করে বিনিয়োগে আগ্রহী হবেন তিনি।

সিঙ্গুর মামলায় হাইকোর্টের নির্দেশ বহাল সুপ্রিম কোর্টে

সিঙ্গুর জমি মামলায় হাইকোর্টের অন্তবর্তী নির্দেশ বহাল রাখল সুপ্রিম কোর্ট। হাইকোর্টের নির্দেশে বলা হয়, রাজ্য সরকার জমি বণ্টন করতে পারবে না। পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত এই নির্দেশ বহাল রাখার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

সুপ্রিম কোর্টে সিঙ্গুর-শুনানি শুক্রবার

আগামী ২৪ অগাস্ট সুপ্রিম কোর্টে সিঙ্গুর মামলার শুনানি হবে। অনিচ্ছুক কৃষকদের জমি ফেরত দিতে ক্ষমতায় এসেই সিঙ্গুর আইন তৈরি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আইনের বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে মামলা দায়ের করে টাটা মোটরস।

একইদিনে কংগ্রেস-তৃণমূলের পাল্টা মিছিলে উত্তপ্ত সিঙ্গুর

নতুন সরকার ক্ষমতায় আসার পর একবছর কেটে গেলেও সিঙ্গুর সমস্যার সমাধান এখনও বিশ বাঁও জলে। রাজ্য সরকারের তৈরি সিঙ্গুর জমি আইনকেও অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। এই অবস্থায় সিঙ্গুরে নতুন করে আন্দোলন শুরু করল শাসক দল।

সিঙ্গুর আইন নিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ বিরোধী দলনেতার

আইন, আদালত, রাজ্যপাল। কেউই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াচ্ছেন না। এভাবেই রাজ্য সরকারকে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। আজ সিঙ্গুর আইন নিয়ে রাজ্যপালের মন্তব্যের প্রেক্ষিতে একথা বলেন তিনি।

সিঙ্গুর ইস্যুতে ফেসবুকে ফের সরব মুখ্যমন্ত্রী

সিঙ্গুর ইস্যুতে আজ ফের ফেসবুকে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাঁর নেতৃত্বে সিঙ্গুরের আন্দোলনই যে জমির মত স্পর্শকাতর ইস্যুতে দেশজোড়া বিতর্কের সৃষ্টি করেছে, সেকথা মনে করিয়ে দিয়েছেন তিনি। কৃষকদের স্বার্থে সিঙ্গুরের জমি আন্দোলন চালিয়ে যাবেন বলেও ইঙ্গিত রয়েছে তাঁর বার্তায়।