লেডি খানের ঘরোয়া সঙ্গীত

গত তিন বছর তাঁদের সম্পর্ক গোপন রেখেছিলেন বিদ্যা-সিদ্ধার্থ। কখনই একসঙ্গে ক্যামেরার সামনে আসেননি দুজন। মঙ্গলবার সঙ্গীতের আগে প্রথম বারের জন্য একসঙ্গে ক্যামেরার সামনে এলেন তাঁরা।

বিদ্যার বিয়ের অজানা কথা

সিদ্ধার্থ রয় কপুরের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্কের কথা গোপন রেখেছিলেন প্রায় ৩ বছর। বিয়ের খবরও লোকে জানতে পেরেছে একেবারে শেষলগ্নে এসে। সারাবছর ধরে সইফিনার বিয়ে নিয়ে শোরগোল মধ্যেই যেন চুপিসারে পুরো ব্যাপারটা গুটিয়ে নিয়েছেন বিদ্যা। বিয়েটাও সারছেন চুপিসারেই। বলিউডের আর পাঁচটা বিগ ফ্যাট ওয়েডিংয়ের মতো কোনও ফাইভ স্টার বলরুম বা অভিজাত মন্দিরে নয়। সিদ্ধার্থের পৈতৃক বাড়িতে বসবে বিদ্যার বিয়ের আসর।

বিদ্যার রিসেপশন চেন্নাইতে?

আর কিছুদিন পরেই গাঁটছড়া বাঁধবেন বলিউডের লেডি খান। বিয়ের খবর আসার পর থেকেই শুরু হয়ে গেছে নানাবিধ ফিসফাস। তার মধ্যেই এসে চলেছে একের পর এক চমক। এবারে খবর মুম্বইতে নয়। নিজের শহর চেন্নাইতেই নাকি বিয়ের রিসেপশন হবে বিদ্যার।

বিদ্যার বিয়ের গেস্ট লিস্ট রেডি

প্রথমে পাত্রের নাম, তারপর বিয়ের পোষাক, অবশেষে বিয়ের দিন। এভাবেই আস্তে আস্তে সামনে আসছে বিদ্যার বিয়ের খুঁটিনাটি। এবারে এসে গেল গেস্ট লিস্ট। কে কে নিমন্ত্রিত বিদ্যার বিয়েতে?

বিয়ের জন্য আমি তৈরি: বিদ্যা

করিনা অফিশিয়ালি মিসেস খান হওয়ার পর থেকেই মনটা বিয়ে বিয়ে করছিল বিদ্যার। বিয়ের খবরও পাওয়া গিয়েছিল আগেই। এবার পাকাপাকি ভাবে দিনটাও জানিয়ে দিলেন বিদ্যা। ১৪ ডিসেম্বর। ওইদিনই ইউটিভি ডিজনির সিইও সিদ্ধার্থ রয় কপুরের গলায় মালা দেবেন তিনি।

তৈরি হচ্ছে বিদ্যার বিয়ের শাড়ি

অ্যাওয়ার্ড ফাংশন, ছবির প্রেমিয়ার, বিয়ে বাড়ি বা যে কোনও অনুষ্ঠান। বিদ্যা বালন মানেই ট্রাডিশনাল শাড়ি। বিয়ের পিঁড়িতে বসতেও যে বিদ্যা শাড়িই পছন্দ করবেন তা বলার অপেক্ষা রাখে না। আর শাড়ির ব্যাপারে সব্যসাচী ছাড়া ভাবতেই পারেন না তিনি। বিয়ের জন্যও সব্যসাচীকে ১৮টা শাড়ি বানানোর অর্ডার দিয়েছেন বিদ্যা।

এবার পালা বিদ্যার?

শুরু থেকেই বছরটা ভাল কাটেনি বলিউডের। বছরভর বক্সঅফিসের টালমাটাল দশা হজম করা গেলেও এভাবে হৃদয়ঙঙ্গ মেনে নেওয়া সত্যিই কষ্টকর। একই বছরে প্রথম সারির দুই অভিনেত্রীর মালাবদল সদূর অতীতেও ঘটেছে কি না সন্দেহ। খবর যদি সত্যি হয় তবে করিনার পর এবার ছাদনাতলার দিকে পা বাড়িয়েছেন বিদ্যা।