সিআইডির নিশানায় বিরোধীদলের নেতারাও

গৌতম দেবের পর এবার সুজন চক্রবর্তী। গৌতম দেবের বাড়িতে গিয়েছিল সিআইডির চিঠি। সুজনের বাড়িতে গেল এসআইটির চিঠি। সিপিআইএমের দুই শীর্ষ নেতাকে জিজ্ঞাসাবাদ করতে চায় রাজ্য পুলিস। সিপিআইএমের অভিযো

পঞ্চায়েত মনোনয়ন: হুমকির পর গুলিবিদ্ধ ৩ সিপিআইএম কর্মী

পঞ্চায়েতে মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য হুমকির পর এবারে গুলিবিদ্ধ হলেন তিন সিপিআইএম কর্মী। বেধড়ক মারে আহত হয়েছেন আরও ১২ জন। ঘটনাটি ঘটনাটি ঘটেছে বীরভূমের দুবরাজপুরে। অভিযোগ কুড়ি মিনিট ধরে গোটা এলাকায় কার্যত তাণ্ডব চালায় তৃণমূলের বাইক বাহিনী। লোহার রড, বাঁশ দিয়ে মারা হয় বামকর্মী সমর্থকদের। মারধরে গুরুতর জখম হয় দ্বাদশ শ্রেণীর এক ছাত্রও। এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।

সর্বকালীন `রেকর্ড` তৃণমূলের, ৬০০০ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

নতুন `রেকর্ড` গড়ল তৃণমূল কংগ্রেস। বিনা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার এক সর্বকালীন রেকর্ড গড়ল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। প্রথম দফার পঞ্চায়েত ভোটের মনোনয়ন পত্রের স্কুটিনি পর্ব শেষে নজির বিহীন ছবি। চক্ষু চড়কগাছ কমিশনের। স্কুটিনি পর্ব শেষে ৬০০০-র বেশী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী শাসক দল তৃণমূল কংগ্রেস। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ার সর্বকালীন রেকর্ড ভেঙে দিয়েছে তৃণমূল।

সন্ত্রাস ছড়াতেই খুন দিলীপ সরকারকে, দাবি সিপিএমের

পঞ্চায়েত নির্বাচনের আগে সন্ত্রাস ছড়াতেই সিপিআইএম নেতা দিলীপ সরকারকে খুন করা হয়েছে বলে অভিযোগ তুলেছে সিপিআইএম। যদিও রাজনীতি নয়, গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই তিনি খুন হয়েছেন বলে পাল্টা অভিযোগ তৃণমূলের। এদিকে প্রকাশ্যে খুনের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়।
ফের দুষ্কৃতী দৌরাত্ম্যের সাক্ষী আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চল। এবারে প্রকাশ্যে খুন হয়েছেন সিপিআইএম নেতা দিলীপ সরকার। পঞ্চায়েত ভোটের আগে পরিকল্পিত ভাবেই এই খুন বলে অভিযোগ তুলেছে সিপিআইএম।
 

৫টি বিধানসভা কেন্দ্র তৃণমূলের, ২টিতে লিড বামেদের

২টো ২০: হাওড়া লোকসভা উপ নির্বাচনে জয়ী হলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। ২৭,০১৫ ভোটে জিতলেন তিনি। প্রসূন বন্দ্যোপাধ্যায় পেয়েছেন ৪,২৬,২৭৩টি ভোট। বামপ্রার্থী শ্রীদীপ ভট্টাচার্য পেয়েছেন ৩,৯৯,২৫৮টি ভোট। কংগ্রেস পেয়েছে ৯৬,৭২৭টি ভোট। উত্তর হাওড়া, মধ্য হাওড়া, বালি, পাঁচলা ও শিবপুরে লিড নিয়েছে তৃণমূল। বামেরা লিড নিয়েছে সাঁকরাইল ও দক্ষিণ হাওড়ায়।

মনোনয়ন পর্বে রাজ্য জুড়ে চলছে হামলা

পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্বে হামলার ঘটনা অব্যাহত। সোমবারও বিভিন্ন জেলায় সিপিআইএম এবং কংগ্রেস প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে গিয়ে আক্রান্ত হন। প্রায় প্রতিটি ঘটনাতেই হামলার অভিযোগ উঠেছে শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।

পাটুলিতে আক্রান্ত সিপিআইএম নেতারা

সিপিআইএমের প্রাক্তন কাউন্সিলরের ওপর হামলার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। আক্রান্ত হয়েছেন আরও চারজন। আজ পাটুলির এস ব্লকে ক্যান্সার সংক্রান্ত বিষয়ে একটি আলোচনাসভা চলছিল। অভিযোগ, আচমকাই তৃণমূল নেতা নান্টু পালের নেতৃত্বে জনা কুড়ি লোক সেখানে হামলা চালায়। রাস্তায় ফেলে মারধর করা হয় ১১০ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর দীপা রায়সহ পাঁচজনকে।

শালবনিতে অপহৃত সিপিআইএম প্রার্থী

পশ্চিম মেদিনীপুরের শালবনিতে অপহৃত হলেন সিপিআইএম প্রার্থী সজনী সোরেন। গতকালই পঞ্চায়েত সমিতির প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন তিনি। অভিযোগ, আজ সকালে ওই মহিলা প্রার্থীকে অপহরণ করা হয়। তৃণমূল কংগ্রেসের দিকে অভিযোগের আঙুল তুলেছেন স্থানীয় সিপিআইএম নেতৃত্ব। তদন্ত শুরু করেছে পুলিস। তবে এখনও পর্যন্ত সজনী সোরেনের কোনও খোঁজ মেলেনি।

রবিবারের রণক্ষেত্রে অগ্নিপরীক্ষা মমতার

রাত পেরোলেই উপনির্বাচন। নিরাপত্তার কড়া বেষ্টনীতে হাওড়া। রাজ্য পুলিস, আধাসেনা মিলিয়ে মোট সাড়ে সাত হাজার নিরাপত্তারক্ষীর নজরদারিতে ভোটাধিকার প্রয়োগ করবেন ১৪ লক্ষ ৪৭ হাজার ১৭৪ জন ভোটার। বুথে বুথে ইভিএম পৌঁছে গেছে। দায়িত্ব বুঝে নিয়েছেন ভোটকর্মীরা। এবার শুধু জনতার রায়ের অপেক্ষা।