কেলেঙ্কারিতে প্রধানমন্ত্রীর ব্যাখা দাবি কারাটের

কয়লা কেলেঙ্কারিতে দায় এড়াতে পারেন না প্রধানমন্ত্রী। এত বড় দুর্নীতি কাণ্ডে তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন সিপিআইএম সাধারণ সম্পাদক প্রকাশ কারাট। সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "কয়লা কেলেঙ্কারিতে বিব্রত কেন্দ্র। এই ইস্যুতে তাঁর ভূমিকে কী ছিল। প্রধানমন্ত্রীকে এর ব্যাখ্যা দিতে হবে।" পলিটব্যুরোর বৈঠকে এই বিষয়ে দীর্ঘ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রকাশ কারাট।

বলুন কম, শুনুন বেশি, কর্মীদের বললেন বুদ্ধদেব

হাওড়ার লোকসভা উপনির্বাচনের প্রচারের সময়ে দলীয় কর্মীদের মাতব্বরি না করার নির্দেশ দিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। বৃহস্পতিবার দলের কর্মিসভায় তিনি বলেন, মাথা নিচু করে যেতে হবে মানুষের কাছে। শুনতে হবে মানুষের সমস্যার কথা। অন্যদিকে হাওড়ায় বৃহস্পতিবার ভোট প্রচারে নামেন তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ আনতে চলেছে বামেরা।

পুলিসের আপত্তি সত্ত্বেও সিপিআইএমের সভা শ্যামবাজারেই

পুলিসের অনুমতি না মিললেও আগামিকাল শ্যামবাজারে সভা করবে সিপিআইএম। সভার জন্য গত তিন তারিখ আবেদন জানায় সিপিআইএম নেতৃত্ব। সভা নিয়ে আপত্তিও জানায়নি পুলিস। কিন্তু আচমকাই বিরোধী দলকে সভার অনুমতি না দেওয়ায় হতবাক রাজনৈতিক মহল।

আরামবাগে সিপিআইএম কার্যালয়ে হামলার অভিযোগ

সিপিআইএমের দলীয় কার্যালয়ে ঢুকে হামলার অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। রবিবার রাতে ঘটনাটি ঘটে আরামবাগের কালীপুরে। আরও অভিযোগ, পুলিস ঘটনাস্থলে এলেও উল্টে সিপিআইএমেরই বেশ কয়েকজন নেতাকে গ্রেফতার করে নিয়ে যায়। এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে সিপিআইএম।

সারদাকাণ্ডে বহিষ্কার অসীম দাশগুপ্তর আপ্তসহায়ক

প্রাক্তন অর্থমন্ত্রী অসীম দাশগুপ্তর আপ্তসহায়ককে দল থেকে বহিষ্কার করল সিপিআইএম নেতৃত্ব। তিনি উত্তর ২৪ পরগনার খড়দহের সিপিআইএম নেতা। দলীয় মুখপত্র গণশক্তিতে জানানো হয়েছে, সিপিআইএম নেতৃত্বকে না জানিয়ে ব্যক্তিগত উদ্যোগে সারদা গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

মে দিবসে আক্রান্ত শ্রমিকরা

মে দিবসের পতাকা তুলতে গিয়ে আক্রান্ত হলেন শ্যামনগরের এক সিপিআইএম নেতা। আজ সকালে শ্যামনগর এলাকায় পতাকা তুলতে গিয়েছিলেন স্থানীয় সিপিআইএম নেতা কমল বিশ্বাস ও বেশ কিছু সিপিআইএম কর্মী সমর্থক।

শিলিগুড়ি পার্টি অফিস থেকে ধৃতদের জামিন দিল আদালত

শিলিগুড়িতে গ্রেফতার হওয়া ৫১ জন বাম সমর্থক কর্মীদের সকলেই জামিন পেলেন আজ। তাঁদের বিরুদ্ধে রুজু করা ৪টি মামলার প্রত্যেকটির জন্য ৫০০ টাকার ব্যক্তিগত বন্ডে তাঁদের জামিন মঞ্জুর করে আদালত। একই সঙ্গে এই মামলায় পুলিসের ভূমিকায় বেশ কিছু অনিয়ম নিয়েও কড়া সমালোচনা করেন বিচারক। আজ ধৃত ৫১ জনকে আদালতে ফের পেশ করা হয়। গত ১১ এপ্রিল, পুলিস শুধুমাত্র তাদের স্বতঃপ্রণোদিত করা মামলাটিতেই ৫১ জনকে আদালতে পেশ করে। পরদিন অর্থাত্‍ ১২ তারিখ যখন কেস ডায়েরি আদালতে পাঠানো হয় তখন বাকি তিনটি মামলায় এই ৫১ জনকে ফের গ্রেফতার দেখানোর আবেদন জানানো হয়।

তোপসে ফ্রাই

পয়লা বৈশাখের খাওয়া দাওয়া কিঞ্চিৎ রাজকীয় হওয়াই বাঞ্ছনীয়। তাই খানা শুরুর প্রাথমিক পর্যায়ে ভাজাভুজিটাও নিরামিষকে পাস কাটিয়ে আমিষমুখী। আর বাঙালির পাতে চিরন্তন তোপসে ফ্রাই দিয়ে পথ চলা শুরু করলে বাকিটাও ভাল হতে বাধ্য।

ছানার ডালনা

পয়লা বৈশাখে নিরামিষ পদ থাকাটা মাস্ট। তবে বছরের প্রথম দিনে তো নিরিমিষের রোজনামচা মেনে নেওয়া যায় না। তাই স্পেশাল দিনে ইস্পেশাল নিরামিষ কিন্তু জিভের আন্তরিক বন্ধু ছানার ডালনার রেসিপি রইল পাঠকদের জন্য।