গাভাসকরের গলায় ধোনিদের নিয়ে আক্ষেপ, জয়দীপদের প্রশংসা
সোমবার কলকাতায় ক্রিকেট ইয়ার বুকের উদ্বোধন করতে এসে ভারতীয় অ্যাথলিটদের আরও একবার কুর্নিশ করে গেলেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকর। জয়দীপ কর্মকার-সহ ভারতের অন্য অলিম্পিক ক্রীড়াবিদদের প্রশংসায় পঞ্চমুখ হলেন সানি৷ একইসঙ্গে তাঁর আক্ষেপ, ২০১২ একদমই ভালো যায়নি ভারতীয় ক্রিকেটের৷ গাভাসকরের এই স্পষ্ট বক্তব্যে উজ্জ্বীবিত সমাজে পিছিয়ে থাকা খেলার জগতের ক্রীড়াবিদরা।